প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : অধিকৃত ক্রিমিয়ার সেতুতে আবারও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একজন রুশ কর্মকর্তা বুধবার এই তথ্য প্রকাশ করেছেন। ইউক্রেনের হামলার ফলে সেতুটির ব্যাপক ক্ষতি হওয়ার দুই দিন পর এই নতুন হামলা হয়।
ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘ক্রিমিয়া সেতুতে নতুন হামলার পর সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’
এ খবরটি মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।
চীনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ক্রিমিয়া সেতু ইউক্রেনের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সেতুটিতে বড় ধরনের হামলা চালানো হয়।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, সেতুর একটি ধাতব খিলান এবং এর নিচের সড়ক অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, সেতুটির ওপর দিয়ে এক লাইনে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। অন্য অংশে মেরামতের কাজ চলমান রয়েছে।
সেতুটি পুতিনের শাসন এবং রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এটি ওই অঞ্চলে রসদ সরবরাহের একটি প্রধান পথও।
এর আগে সেতুটিতে একাধিক হামলা হয়েছে। ২০২২ সালের অক্টোবরে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়, যা কয়েক মাস ধরে সেতুটির চলাচলে বিঘ্ন ঘটায়।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের সূচনা করে, যা পরবর্তীতে বড় ধরনের যুদ্ধে রূপ নেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন