ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মহিনন্দে গরু মোটাতাজা করণ প্রশিক্ষণ সম্পন্ন, ৫ গুণীকে সম্মাননা


মহিনন্দে গরু মোটাতাজা করণ প্রশিক্ষণ সম্পন্ন, ৫ গুণীকে সম্মাননা

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে যুব উন্নয়ন পরিষদের সহায়তায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিন ব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ সোমবার সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার ১১ নভেম্বর সকালে জেলা সদরের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আঙিনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। যুব উন্নয়ন পরিষদ এবং মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী জানান, “ইতিহাসের আলোকে ১১ নভেম্বর একটি ঐতিহাসিক বিশ্লেষণ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। আঞ্চলিক ইতিহাসের উপস্থাপনাও করা হয়। সেইসাথে গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং প্রয়াতদের স্মরণে দুয়া করা হয়। একই সঙ্গে এতদাঞ্চলের ৩০ জন বেকার যুব ও যুব নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী। দিবসের শুভ উদ্বোধন করেন মহিনন্দ ইউনিয়ন জুলাইযোদ্ধা হাফেজ মাও জুনাইদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মো: ফিরোজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি শফিক কবীর, মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সরকার, ইউপি সদস্য কামাল উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, জামায়াত নেতা আবু বকর রেনু, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, কৃষক ক্লাবের স্বাধীন মিয়া, মাহবুব আলম প্রমুখ।

আরও পড়ুন: কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখায় সাংবাদিক শফিকুল ইসলাম নাঈম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় অধ্যক্ষ ইসরাঈল মিয়া, মহিনন্দের সাহিত্য সংস্কৃতিতে শিল্পী নিরব রিপন, সমাজ সেবায় সদর সমাজ সেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনিরকে সম্মাননা স্মারক ২০২৫ প্রদান করা হয়। এ সময় স্বেচ্ছাসেবী যুব কল্যাণ সংস্থা যুব উন্নয়ন পরিষদের দায়িত্বশীলগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী যুব উন্নয়ন পরিষদটি ২০১০ সালে প্রতিষ্ঠা করেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবক আমিনুল হক সাদী। তিনি এ সংগঠনের মাধ্যমে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও যুবদের কল্যাণে যুব নেতৃত্ব বিকাশে অসামান্য অবদান রেখে আসছেন। প্রায় তিন হাজার বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণের আওতায় এনেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জের টেংগারচর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রান-সাহায্য বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


মুন্সিগঞ্জের টেংগারচর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রান-সাহায্য বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রূপরেখার আওতায়, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন এর নির্দেশে টেংগারচর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্তদের মাঝে ত্রান-সাহায্য বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান। এছাড়া গজারিয়া থানা বিএনপির আহব্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিমও উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি মোহন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আহসানউল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মকবুল আহমেদ রতন, গজারিয়া থানা বিএনপির যুগ্ন আহব্বায়ক শফিক সিকদার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহব্বায়ক হাসমত তাতী, বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরিফ মাষ্টার, গজারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোশারফ হোসেন স্বপন সরকার, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ কাজী রিয়াজ, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ, গজারিয়া থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিদুল ইসলাম রিফাত, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ তপন দর্জি, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ নির্ঝর, গজারিয়া থানা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সালমান এবং গজারিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, তাঁতি দল সহ গজারিয়া উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় কৃষক দল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


কাপাসিয়ায় কৃষক দল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে লক্ষ্য করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে কাপাসিয়ায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার বিকালে ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের পর সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন ফকির ইস্কান্দার আলম জানু। তিনি বলেন, "গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার বিরুদ্ধে একতরফা ভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে।"

তিনি আরও জানান, অভিযোগকারী মুসাকে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে সে গভীর ষড়যন্ত্র করছে।" কমিটি দেয়ার নামে লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, "তার এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মৃধা, মোঃ আক্তারুজ্জামান প্রধান, উপজেলা কৃষক দল নেতা ফখরুল ইসলাম প্রধান, নাজমুল ইসলাম, শেখ মোঃ সাইফুল ইসলাম নান্না, মোঃ ইব্রাহীম, আব্দুস সালাম প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল, ধানের শীষে ভোট চাওয়া হল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


কালীগঞ্জে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল, ধানের শীষে ভোট চাওয়া হল

গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার উদ্দেশ্যে পথসভা ও বর্ণাঢ্য বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্সে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ইনজামুল হক জাকির প্রমূখ।

পথসভা শেষে কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল হাসান (রিপন), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন মোল্লা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, সালাউদ্দিন আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলম খান, পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী, সাধারণ সম্পাদক নাজমা বেগম, উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকার, সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ জামিনে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ জামিনে মুক্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের জামিনের আদেশের পর তিনি কারামুক্ত হন।

৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর, সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানোর পর তার জামিন আবেদন দুই দফায় নাকচ হয়ে যায়। প্রথমে ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

এরপর সিফাতের আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। সেই আদেশের ভিত্তিতে বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

এদিকে, সিফাতের আইনজীবীরা দাবি করেছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার কোনো মন্তব্যের উল্লেখ নেই। তারা অভিযোগ করেছেন যে, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। উল্লেখ্য, সিফাত রাজধানীর আদমজী ক্যানটনমেন্ট কলেজের শিক্ষার্থী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%