প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালী জেলায় লকডাউন কর্মসূচির আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আহবানের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। জেলা শহরসহ সকল উপজেলায় স্বাভাবিক জীবনযাত্রা চলমান রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন জানিয়েছেন, "প্রতিটি রুটেই গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে।"
এদিকে, গতকাল রাত থেকে পটুয়াখালী জেলায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটছে। সকাল থেকে শহরের প্রতিটি রাস্তায় স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং প্রতিটি বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
গতকাল রাতে জেলা ছাত্রদল ও যুবদল পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন স্থানে লকডাউনের বিরুদ্ধে প্রচারণা চালানোর সময় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের গাড়িতে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করে বলেছেন, "আওয়ামী সন্ত্রাসীরা তাদের পুরানো চেহারায় ফিরে এসে দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।" তিনি আরও জানান, "ইতোমধ্যে তারা নড়াইলে আমাদের দুইজন এবং ভাঙ্গায় একজনকে হত্যা করেছে, গোপালগঞ্জে আমাদের দলীয় এমপির বাসভবনসহ থানায় অগ্নিসংযোগ করেছে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সজাগ রয়েছি, পটুয়াখালীতে ফ্যাসিস্টরা যেন কোনো অন্যায়, ঘরবাড়ি ভাংচুর, আগুন নৈরাজ্য না করতে পারে। আমরা নৈরাজ্যকে প্রতিহত করবো, সন্ত্রাসকে মোকাবেলা করবো এবং পটুয়াখালীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাবাংলাদেশের শান্তিশৃঙ্খলা অব্যাহত রাখতে রাজপথে থাকবো।"
পুলিশের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, "এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন