০৬:৪৮ পি.এম
বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের জন্য সময়টা ভালো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ঘরের মাঠে এবং দক্ষিণ আফ্রিকাতেও তিনি নিজের সেরাটা দিতে পারেননি। এর ফলে মুশফিক ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। তাই, দেশের কিংবদন্তি এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজের প্রথম ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে। মিরপুরের এই টেস্ট ম্যাচটি খেলার পরই অবসরে যাবেন মুশফিকুর রহিম।
জানা গেছে, বিসিবির পক্ষ থেকে মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য সংবর্ধনা প্রদান করা হবে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান তামিম ইকবাল।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে ২০০৫ সালে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারেরও বেশি রান করেছেন তিনি। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরির সঙ্গে ৭০৬২ রান সংগ্রহ করেছেন মুশফিক। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে তার রান ৭৭৯৫।
এছাড়া, ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক তিনি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে।
বর্তমানে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। তিনি দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলার পাশাপাশি সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন।
আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন