ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার


আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মন্তব্য করেছেন, "আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে, তা রাজনীতি নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড।"

তিনি সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আওয়ামী সন্ত্রাসবাদ ও আওয়ামীপনা: ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লবোত্তর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।

সারোয়ার তুষার আরও বলেন, "আওয়ামী লীগের পক্ষে যারা ওকালতি করছেন এবং যারা তাদের প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাদের বয়কট করতে হবে। এটা গণতান্ত্রিক আচরণ, ফ্যাসিবাদী আচরণ নয়।"

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগ এখনও লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালাচ্ছে। তারা এখন যা করছে, তা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাস ক্রসবর্ডার সন্ত্রাস।"

বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম বলেন, "আওয়ামীপনা হচ্ছে, যা ইচ্ছা করব, কিন্তু বিচার করতে পারবেন না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা রক্ষীবাহিনীর মাধ্যমে মানুষ হত্যার জন্য বিচার হয়নি। এ জন্যই এখন আবার লগি-বৈঠার তাণ্ডব করছে।"

শফিকুল আলম জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যাতে আওয়ামীপনা থেকে মুক্তি পাওয়া যায়।

এদিকে, উল্লেখ্য যে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

গোপালগঞ্জে কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০২ জনে পৌঁছেছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৮ জন। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, ময়মনসিংহ বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ১৪৫ জন, সিলেট বিভাগের ১১ জন এবং রংপুর বিভাগের ৭১ জন রোগী রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক হওয়ার ঘটনায় দায়ের করা মাদক মামলায় আদালত দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি হিসেবে গণ্য হবে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) এবং একই গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২ মার্চ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। অভিযানের সময় ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করা হয়।

এই ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

পরে মামলাটি বিচারাধীন হলে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানির পর আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বললেন লুকাকু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বললেন লুকাকু

চলতি বছরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনজন মহারথী, নেইমার জুনিয়র, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বেলজিয়ামের ফুটবলের সোনালী প্রজন্মের অন্যতম তারকা রোমেলো লুকাকু এই তালিকায় যুক্ত হলেন।

গতরাতে (১৫ নভেম্বর) ইতালিকে পরাজিত করে বেলজিয়াম উয়েফা নেশনস লিগের ফাইনাল ফোরে জায়গা নিশ্চিত করেছে। আজ (১৬ নভেম্বর) সকালে লুকাকু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি এই সিদ্ধান্তের কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তার মাধ্যমে প্রকাশ করেন।

এভাবে বেলজিয়ান ফুটবলের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সমাপ্তি ঘটলো। কিছু সপ্তাহ আগে অ্যাক্সেল উইটসেলও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন।

লুকাকু দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেলজিয়াম জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন। এই সময়কালে তিনি দেশের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তবে রোনালদো ও মেসির মতো লুকাকুর সামনে গোলের সেঞ্চুরির সুযোগ থাকলেও তিনি আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন।

বেলজিয়ামের হয়ে ১৩৫টি ম্যাচে অংশ নিয়ে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক স্ট্রাইকার ৯৫টি গোল করেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি গোল করে এই দুই প্রতিযোগিতায় বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লুকাকু লিখেছেন, 'এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমি আমার সবটুকু দিয়েছি। জীবনের কল্পনাতীত সব আবেগের অভিজ্ঞতা হয়েছে আমার।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


নেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর ইসরাইলের বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি রোববার (১৫ নভেম্বর) বলেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের প্রধান হিসেবে থাকতে পারেন না’ বলে উল্লেখ করেন।

সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পর আইজেনকোট নেতানিয়াহুর ওপর এই আক্রমণ করেন। সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য এক সুনির্দিষ্ট, সরাসরি এবং তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে, ইসরাইলের 'চ্যানেল ১২'-এর এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ফোন করে আরব-ইসরাইলি 'রাম' পার্টির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একটি কথিত গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি মূলত নেতানিয়াহুর কার্যালয়েরই সাবেক এক কর্মী ছিলেন।

ওই সূত্রের তথ্যের ভিত্তিতে রাম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে, নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলো রেকর্ডসংখ্যক আসন পেলে নেতানিয়াহু তাদের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে আক্রমণাত্মক বক্তব্য দেন। তবে পুলিশ তদন্তে ওই গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হয়।

আইজেনকোটের দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার তিনি এই ঘটনার অবিলম্বে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনে ‘মিথ্যা’ বলে দাবি করেছে এবং বলেছে যে ইদো নর্ডেন কেবল ‘তার নাগরিক দায়িত্ব পালন করেছেন’। তবে বিরোধীদের অভিযোগ, ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আরব দলগুলো এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%