০৩:৪৮ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি চলাকালীন দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পেট্রোল, টায়ার এবং দুটি মোটরসাইকেল।
আটককৃতদের মধ্যে রয়েছেন উপজেলার রাখালগাছি এলাকার খাইরুল ইসলাম, তার ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার চঞ্চল কুমার।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রাত ৯টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। এ সময় তারা স্লোগান দিতে শুরু করলে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ছাত্রলীগের কিছু সদস্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে স্থানীয়রা এবং ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে টায়ার এবং পেট্রোল উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি টায়ার এবং বোতল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন