প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামিয়া আশরাফিয়ায় (সাইনবোর্ড, নারায়ণগঞ্জ) সংঘটিত অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ ভবিষ্যতে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতী উমর ফারুক ইবরাহীমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাদরাসার সার্বিক পরিস্থিতি ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। তাঁরা মাদরাসার দায়িত্বশীল উস্তাদদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ এক লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ বলেন, "দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিয়া আশরাফিয়ার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক।" নেতৃবৃন্দ আরও বলেন, "এ ধরনের দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।"
তাঁরা সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সংকটকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল সহ দায়িত্বশীল উস্তাদগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন