প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা এবং তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁকের উদ্দেশ্যে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনার সাক্ষী হয়ে ওঠায় তার মা তাহমিনা বেগমকেও হত্যা করেন তিনি।
নিহতের ভাই তাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা তিনি স্বীকার করেন।
পুলিশ মোবারক হোসেনকে একমাত্র আসামি হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলাটির বিচারকাজ সম্পন্ন করে আদালত রায় ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন