ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পুতিন ও লুকাশেনকোর চার ঘণ্টার বৈঠকে নিরাপত্তা ইস্যুতে আলোচনা


পুতিন ও লুকাশেনকোর চার ঘণ্টার বৈঠকে নিরাপত্তা ইস্যুতে আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকটি প্রায় চার ঘণ্টা ধরে চলেছিল, যেখানে দুই দেশের যৌথ স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বেলারুশীয় প্রেসিডেন্টের প্রেস সার্ভিসের ঘনিষ্ঠ টেলিগ্রাম চ্যানেল ‘পুল পারভোগো’ (Pul Pervogo)-এর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, দুই শীর্ষ নেতার আলোচনা মোট ৩ ঘণ্টা ৫০ মিনিট স্থায়ী হয়।

এই দ্বিপাক্ষিক বৈঠকের পর, ১১ নভেম্বর সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও)-র কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকোর।

আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

প্রাক-সোভিএত সামরিক জোটের এই শীর্ষ সম্মেলনে, সদস্য রাষ্ট্রের প্রধানরা জোটের সার্বিক কার্যক্রম এবং বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ ২ জনের মৃত্যু

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনাগুলি সংঘটিত হয়।

নিহতদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মুনতাসির মাহামুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। ভোরের দিকে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের ভেতরেই তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই প্রতিনিধি দলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রাষ্ট্রপতি ছাত্র জীবন কাটিয়েছেন এই হলেই।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে উপস্থিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জানান, এস এম হলের ছাত্র হিসেবে তিনি গর্ববোধ করেন। সেইসঙ্গে হলে অবস্থানকালের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিনিধি দল জানায়, এস এম হলের ছাত্র হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গর্বিত। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে। রাষ্ট্রপতি জবাবে বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।’

সাবেক ছাত্র হিসেবে প্রতিনিধি দলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন রাষ্ট্রপতি। প্রতিনিধিদল এজন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় কারাগারে মেগানের বাবা থমাস মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় কারাগারে মেগানের বাবা থমাস মার্কেল

যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত তার পায়ের বৈদ্যুতিক নজরদারি যন্ত্র খুলে ফেলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়, যা বাড়িতে বন্দি থাকার শর্তে ছিল।

৮২ বছর বয়সী থমাসের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের ছবি রাখার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে বাড়িতে বন্দি থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি পায়ের নজরদারি যন্ত্রটি খুলে ফেলেন। এরপর আদালত তার মুক্তির আদেশ বাতিল করে তাকে বিনা জামিনে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালত তার দ্রুত চিকিৎসা পরীক্ষা ও মানসিক সক্ষমতা যাচাইয়ের নির্দেশও দিয়েছে। অন্যদিকে, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে মেগান গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানা গেছে। ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের আগে থেকেই তার বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমোহনে ভাঙা ব্রিজে সুপারি গাছের সাঁকো, ১৬ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


লালমোহনে ভাঙা ব্রিজে সুপারি গাছের সাঁকো, ১৬ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

ভোলার লালমোহনে একটি গার্ডার ব্রিজের ভাঙা স্লাবের ওপর সুপারি গাছ ফেলে সাঁকো তৈরি করে দীর্ঘ ১৬ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক গ্রামের মানুষ। সামান্য অসতর্ক হলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকা এই জনদুর্ভোগের শিকার হচ্ছেন কোমলমতি স্কুল শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

উপজেলার মোতাহারনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণেশপুর এলাকার নয়া ভাঙানী খালের ওপর ১২ মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজটি অবস্থিত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ২০০৯ সালে যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণের মাত্র এক বছরের মাথায়, ২০১০ সালের দিকে ব্রিজটির পূর্ব পাশ ও মাঝের অংশের স্লাব ধসে খালে পড়ে যায়। এরপর দীর্ঘ ১৬ বছরেও ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, ব্রিজটির ভাঙা অংশ দিয়ে চলাচলের কোনো উপায় না থাকায় পূর্ব পাশ ও মাঝখানে সুপারি গাছ ফেলে সাঁকো এবং পশ্চিম পাশে কাঠ দিয়ে মই তৈরি করে কোনোমতে পারাপার হচ্ছেন তাঁরা। বর্তমানে ব্রিজটির ওপর দিয়ে কেউ হাঁটলেই সেটি থরথর করে কাঁপতে থাকে। ইতোমধ্যে ব্রিজটি থেকে খালে পড়ে শিশুসহ বিভিন্ন বয়সের অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্থানীয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া, পঞ্চম শ্রেণির বাবুল ও চতুর্থ শ্রেণির কালাম জানায়, ব্রিজটি দিয়ে পার হওয়ার সময় প্রচণ্ড ভয় লাগে। মনে হয়, এই বুঝি ব্রিজটি ভেঙে খালে পড়ে যাবে। প্রতিদিন আতঙ্ক নিয়ে পারাপার হতে গিয়ে অনেকেরই বইখাতা ভিজে যায় বা পড়ে গিয়ে তারা আহত হয়।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মাতাব্বর, শাহে আলম ও শামছুল হক সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে এ পথে অটোরিকশাসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অসুস্থ রোগী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে উপজেলা সদর হাসপাতালে নিতে হলে বাঁশ দিয়ে পালকি তৈরি করে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয়। এলাকাবাসীর এই চরম দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের জন্য ভোলা-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ওই ব্রিজটিসহ উপজেলায় যত জরাজীর্ণ ব্রিজ রয়েছে, সেগুলোর তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটিসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্রিজগুলোর সংস্কার বা নতুন করে নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%