ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, চলতি বছরে মোট ৪৫৮ জনের প্রাণহানি


ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, চলতি বছরে মোট ৪৫৮ জনের প্রাণহানি

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারাদেশে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২১৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।

আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু ঘটেছে। চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে মোট ৪৫৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত, দেশের মধ্যে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে মোট ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুরে শিশুর পায়ুপথে মেশিন দিয়ে বাতাস দেওয়ার অভিযোগে দোকানি গ্রেফতার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে তিন নতুন ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে তিন নতুন ক্রিকেটার

ঢাকা, ৭ নভেম্বর ২০২৬ : আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার মুহাম্মদ তৈয়ব আরিফ এবং পেসার আলী শাব্বির ও সাকিব খান।

পাকিস্তান দলে নতুন তিন সদস্যের সঙ্গে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল। তিনি গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে আসেন।

পাকিস্তান এর আগে ১৪ সদস্যের একটি দল ঘোষণা করেছিল। সেই দলে ইংল্যান্ড সফরের মাঝপথে দেশে পাঠানো সাত ক্রিকেটারের মধ্যে একজন ছিলেন সালমান আলী আগা। সাতজনের মধ্যে থাকা আলী উসমানকে প্রথমে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হলেও পরে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরের শেষ টেস্টে দলে জায়গা পাওয়া আবদুল্লাহ ফজলও প্রথম ১৪ সদস্যের দলে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও বাদ পড়েছেন।

নতুনভাবে দলে যুক্ত হওয়া চার ক্রিকেটারের মধ্যে আমির জামাল সম্প্রতি প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর ফাইনালে ম্যাচসেরা হয়েছেন। তিনি ওই ম্যাচে ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৫৫ রানও করেন। এর আগে কায়েদে আজম ট্রফি গোল্ডের উদ্বোধনী রাউন্ডে লাহোর হোয়াইটসের অধিনায়কত্ব করে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ৭৫ ও ২৩ রান করেন আমির।

অন্যদিকে, বিভাগীয় প্রথম শ্রেণির টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তৈয়ব। কিংসমেন একাডেমির হয়ে সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে ৭২৭ রান করেছেন তিনি। ১৯ বছর বয়সী এই ব্যাটার অভিষেক মৌসুমেই তিনটি সেঞ্চুরি করেছেন।

১৯ বছর বয়সী পেসার আলী আটটি প্রথম শ্রেণির ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের কায়েদে আজম ট্রফিতে করাচি ব্লুজের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাকিব। তিনি নয় ম্যাচে ২০.৬০ গড়ে ৪৭ উইকেট নেন, যার মধ্যে সেরা বোলিং ছিল ৩৪ রানে ৭ উইকেট।

পরিবর্তিত পাকিস্তান দল :

বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আলী শাব্বির, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, মুহাম্মদ তৈয়ব আরিফ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সালমান আলী আগা, সামির মিনহাস, সাকিব খান ও সৌদ শাকিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

বরগুনা, ৭ নভেম্বর, ২০২৬ (বাসস): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির গুরুত্ব তুলে ধরতে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একই দিনে বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা পরিবার এবং যুদ্বাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ইউসুফ আলী মৃধা।

এছাড়া, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এক সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা এবং সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা

শেরপুর, ৭ নভেম্বর, ২০২৬ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয় এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আওয়াল চৌধুরী ও রমজান আলী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : আন্তঃশিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : আন্তঃশিক্ষা বোর্ড

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি নির্দেশনা দিয়েছে যে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি গ্রহণ করা যাবে না।

এই নির্দেশনা অমান্য করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি আদেশে উল্লিখিত হয়েছে যে, ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের জন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এইচএসসি পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের এই নির্দেশনা গুরুত্ব সহকারে পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%