প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনা, ৭ নভেম্বর, ২০২৬ (বাসস): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির গুরুত্ব তুলে ধরতে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একই দিনে বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা পরিবার এবং যুদ্বাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ইউসুফ আলী মৃধা।
এছাড়া, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি শহরে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করে, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা এবং সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন