০৮:৩৬ পি.এম
শেরপুর, ৭ নভেম্বর, ২০২৬ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয় এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আওয়াল চৌধুরী ও রমজান আলী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন