মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৭ পি.এম
বাংলাদেশ ডাক বিভাগ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর ঘোষণা করেছে। বিভিন্ন কার্যালয়ে মোট ১৬৯ জন জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের এই পদগুলোর জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়সের সীমা ১৮ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগপ্রাপ্তদের জন্য জাতীয় বেতন স্কেলের আওতায় বেতন প্রদান করা হবে। বেতন স্কেল পদভেদে নির্ধারিত হবে এবং সর্বোচ্চ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
১. পদের নাম : জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা : ৭
বেতন স্কেল ও গ্রেড : (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।
২. পদের নাম : ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি
পদসংখ্যা : ৩১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
৩. পদের নাম : উপজেলা পোস্টমাস্টার
পদসংখ্যা : ২২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৪. পদের নাম : সহকারী (ডাক অধিদপ্তর)
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৫. পদের নাম : সহকারী পরিদর্শক
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৬. পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)
পদসংখ্যা : ১৭
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৭. পদের নাম : উচ্চমান সহকারী
পদসংখ্যা : ৮
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৮. পদের নাম : টেকনিশিয়ান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৯. পদের নাম : মেকানিক
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১০. পদের নাম : মনোটাইপ কাস্টার অপারেটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১১. পদের নাম : মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১২. পদের নাম : অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৩. পদের নাম : ড্রাফটসম্যান
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৪. পদের নাম : জুনিয়র প্রুফ রিডার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৫. পদের নাম : ড্রাইভার (হালকা)
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৬. পদের নাম : কার্পেন্টার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৭. পদের নাম : মেশিনিস্ট
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৮. পদের নাম : সহকারী মেশিনম্যান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৯. পদের নাম : সহকারী গ্রেনিং মেশিনম্যান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২০. পদের নাম : পোস্টাল অপারেটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২১. পদের নাম : সহকারী প্লেট মেকার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২২. পদের নাম : কম্পোজিটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২৩. পদের নাম : সহকারী ফটো কম্পোজিটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২৪. পদের নাম : চেকার
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৮) ২১,০০০-৫০,৯০০ টাকা।
২৫. পদের নাম : কাউন্টার
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৮) ২১,০০০-৫০,৯০০ টাকা।
২৬. পদের নাম : ওয়্যারম্যান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৭. পদের নাম : আর্মড গার্ড
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৮. পদের নাম : প্যাকার
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৯. পদের নাম: ইনকম্যান
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
৩০. পদের নাম : অফিস সহায়ক (পূর্বের পদবি এমএলএসএস)
পদসংখ্যা : ৩৭
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩১. পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী (পূর্বের পদবি ক্লিনার)
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩২. পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৩. পদের নাম : সার্চ পিয়ন
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৪. পদের নাম : কুলি
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৫. পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা : ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৬. পদের নাম : পোর্টার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ডাক বিভাগের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টায় আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ ইসরাইলে নতুনভাবে গঠিত পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সংখ্যাগরিষ্ঠতা হারানোর প্রান্তে দাঁড়িয়ে আছেন, ঠিক সেই মুহূর্তেই নতুন সংসদ তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় ১২০ সদস্যের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে, নতুন সংসদে নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা আইজেনকোটের বিরোধী পক্ষ—কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি। এর আগে প্রেসিডেন্ট হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব প্রদান করেন, যার ফলে তাকে ২৮ দিনের মধ্যে কোয়ালিশন বা জোট সরকার গঠনের কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
এদিকে, পার্লামেন্ট অধিবেশন শুরুর পূর্বে আইজেনকোটের দল গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক নিয়োগের ক্ষেত্রে অগ্রগতির খবর জানিয়েছে। আইজেনকোট নিজেই জানিয়েছেন যে, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী নেসেট বা পার্লামেন্টের স্পিকার হিসেবে তার দলের নেতা মাতান কাহানাকে নিয়োগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং ক্যাডারভুক্তির কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য সচিবের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া গেছে। ইতিমধ্যে প্রি-একনেক সভায় ক্যাডারভুক্তির প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদনও হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ, পররাষ্ট্র, ভ্যাট বা অন্য ক্যাডারে চলে না যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে।
নবীন প্রকৌশলীদের মধ্যে নারীদের সংখ্যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। নবীন প্রকৌশলীদের নিজের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির মাধ্যমে সারা দেশে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। তিনি সতর্ক করেন যে, কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।
তিনি জানান, ৯০ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাইপলাইনে রয়েছে। আগামী তিন বা চার বছরব্যাপী মাঠ পর্যায়ে বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। এই অর্থ ব্যয়ে প্রকৌশলীদের আরো দায়িত্বশীল হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে। নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনিযুক্ত প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
তিনি নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনারা যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন।
এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করা এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে।’
এলজিইডি আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি মহাসড়কে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে থাকা একদল ব্যক্তি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের মধ্যে কয়েকজন সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান উচ্চারণ করছেন। এ সময় ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও শোনা যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ এ বিষয়ে মন্তব্য করে বলেন, মিছিলের ব্যাপারে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার ইঙ্গিত করেছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। সোমবার (৯ নভেম্বর) তিনি বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন। তার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রশ্নের উদ্রেক করেছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তার ঝুঁকি মাথায় রেখে তিনি দেশে ফিরবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মকাণ্ডে বিশ্বাস করছে না যে ডিসেম্বরে হাসিনা ফিরে আসবেন। ফলে, যদিও তারা বক্তব্যে হাসিনার প্রসঙ্গ তুলছে, তার প্রত্যাবর্তন ঠেকাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা তাদের নেই। তবে, ডিসেম্বরের আগে পরিস্থিতি খারাপ হলে তারা পদক্ষেপ বা কর্মসূচি নেওয়ার চিন্তা করবে।
বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে বিভেদ থাকা সত্ত্বেও, ক্ষমতাসীন ও বিরোধী এই তিন দলই চান না যে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক। ফলে, পারস্পরিক বৈরী অবস্থানের মধ্যেও তারা শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতার দিকে নজর রাখছে। প্রয়োজন হলে তারা কর্মসূচিও দেবে।
ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাসিনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন বৃদ্ধি পাচ্ছে। তবে বিএনপি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের নেতাদের বক্তব্য হলো, হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনে তার বিচার হবে। অন্যদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। একই অবস্থানে জামায়াত, এনসিপিসহ অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোও রয়েছে। তারা হাসিনার দেশে ফেরার ঘোষণাকে বাস্তব কোনো উদ্যোগ নয়, বরং কর্মীদের চাঙা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরির ‘স্টান্টবাজি’ হিসেবে মনে করছেন।
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। ক্ষমতা হারিয়ে তারা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি প্রশ্ন তুলেছেন, ‘শেখ হাসিনা হঠাৎ প্যারাসুট দিয়ে নেমে আসবেন, সবাই ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানাবে, এটি কি কখনো সম্ভব?’ বাংলার মাটি বীরের মাটি। এই মাটি বহু বীরের জন্ম দিয়েছে। যারা নিজের দেশের মানুষের রক্ত ঝরিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, তারা আবার উড়ে এসে জুড়ে বসবেন, আর জনগণ তা মেনে নেবে-এটি কোনোদিনই সম্ভব নয়। জনগণই হাসিনাকে প্রতিরোধ করবে।
সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হাসিনার ফেরার বিষয়টি আলোচনা ও গুঞ্জনের নতুন মাত্রা পেয়েছে। এছাড়া, গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে; যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীদের সঙ্গে জড়িত। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা মনে করছেন, বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে এজন্য তারা দলীয়ভাবে সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি, সাংগঠনিক ইউনিটগুলোকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অপতৎপরতায় জড়িত এবং সহযোগী ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর রাখার কথাও জানিয়েছেন তারা। তবে, অভিযোগের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানিয়েছেন, হাসিনা দেশে ফেরার মতো পরিস্থিতিতে নেই। সরকারই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ নিয়ে দলের মধ্যে বিশেষ কোনো আলোচনা নেই জানিয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা তাদের দোসররা যাতে দেশের অভ্যন্তরে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া আছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতি ডিমান্ড করলে দলমত নির্বিশেষে হাসিনাকে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই, যেখানে গণ-অভ্যুত্থানের মুখে সংসদ, মন্ত্রিপরিষদসহ সরকার পালিয়ে যাওয়ার পর কোনো অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনা ছাড়াই তারা আবার ফিরে আসতে পেরেছে। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট দোসররা এসব অপপ্রচার ছড়াচ্ছে। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না। তার মতে, শেখ হাসিনার সাহসের একমাত্র উৎস ছিল ফ্যাসিস্ট ক্ষমতাকাঠামো, যা এখন বিলুপ্ত।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, হাসিনার দেশে ফেরার হুমকি-ধমকিকে বিএনপি কোনো গুরুত্ব দিচ্ছে না। ফলে, এটি প্রতিহত করার জন্য আলাদা কোনো প্রস্তুতিরও প্রয়োজন নেই। দেশে ফিরলে আইনের মাধ্যমেই তার বিচার হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, হাসিনা একজন পলাতক আসামি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। যারা জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তারা আবার ফিরলে ক্ষুব্ধ জনগণই তাদের প্রতিহত করবে। ডিসেম্বরকে কেন্দ্র করে জ্বালাও-পোড়াও কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে প্রচলিত আইনেই তার কঠোর জবাব দেওয়া হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, ডিসেম্বর ঘিরে দলীয়ভাবে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আওয়ামী লীগকে কোনো একক রাজনৈতিক দল নয়, বরং ছাত্র-জনতাসহ দেশের আপামর মানুষ ক্ষমতাচ্যুত করেছে। ফলে হাসিনা ফিরলে জনগণই ব্যবস্থা নেবে। বিএনপি সাংগঠনিক কার্যক্রম ও দলীয় শক্তি বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেছেন, হাসিনা দেশে ফিরে আসবেন-এমন বক্তব্য মূলত রাজনৈতিক ‘স্টান্টবাজি’। কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের কর্মীদের চাঙা করতে এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবে না। নানা অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে। তিনি বলেন, হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, হাসিনা আসতে চাইলে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে। সরকার সেটা করবে বলে মনে হয় না। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। আর যদি ‘টুস করে ঢুকে পড়ে’ তাহলে জনগণ জুলাইয়ের মতোই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। বিমানবন্দর বা স্থলবন্দর-যেখান দিয়েই তিনি ঢুকুক, জনগণ তাকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। কারও কমান্ডের অপেক্ষায় থাকবে না। তাকে মোকাবিলায় সরকারি দল-বিরোধী দল বলে কিছু থাকবে না। জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে থাকবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম যুগান্তরকে বলেছেন, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের আস্তানা তৈরি করেছিল। যে কারণে দেশের জনগণই রক্ত দিয়ে তাদের প্রতিহত করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তারা পল্টনে লগি-বৈঠা, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং সর্বশেষ ৩৬ জুলাই মিলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষ গুম, খুন ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। তাদের পরিবারের সদস্যরাই হাসিনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট। আমরা জনগণের এই প্রতিরোধের সঙ্গে আগে যেভাবে ছিলাম, আগামী দিনেও থাকব, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে আইনি ও বিচারিক প্রক্রিয়ায়ই আসতে হবে। তিনি তো সাজাপ্রাপ্ত আসামি। জনগণ তার সাজা কার্যকর দেখতে চায়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেছেন, চোরাগোপ্তা মিছিল, ঝটিকা হামলা কিংবা ককটেল ফাটিয়ে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। দেড় দশকের দুঃশাসনের জন্য তারা জাতির কাছে কোনো ক্ষমা চায়নি বা অনুশোচনাও প্রকাশ করেনি। ফলে জনগণ তাদের গ্রহণ করবে না।
আইনি দিক তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার নিজেই শেখ হাসিনাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রত্যর্পণ চাইছে। তিনি দেশে ফিরলে আইনগতভাবে আত্মসমর্পণ করে জেলখানায় যাবেন এবং বিচারের মুখোমুখি হবেন। তবে তিনি যদি ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়ে দেশে আসেন, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের একটি সুযোগ তৈরি হতে পারে। কিন্তু ক্ষমতা দখলের কোনো সুযোগ তাদের নেই।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেছেন, হাসিনা ফিরে আসার কথা বললেও আমি নিশ্চিত তিনি আসবেন না। যদি আসেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তবে আবারও বলছি, এই গণহত্যাকারী আসবে না; আসার নামে কিছু অরাজকতা তৈরি করবে। কারণ, আওয়ামী লীগ দলটিই হলো জ্বালাও-পোড়াও, পিটাও এবং গুপ্তহত্যার দল। প্রতিবেশী দেশের সহযোগিতায় তারা এগুলো করে থাকে। তারা ওই দেশটির স্বার্থে সবকিছু করতে পারে। তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, ভালোবাসে ভারতকে। আমরা জুলাই যোদ্ধারা জেগে আছি। তাদের এ ধরনের নাশকতা রোধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলব। আমরা পাশে থাকব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ