প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন যে, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক এবং ইউরোপীয় নিরাপত্তার নতুন কাঠামো গঠনে এই তিন দেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি এই তথ্যটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্স’ (MAX) চ্যানেলে প্রকাশ করেছেন।
মেদভেদেভ বলেন, "বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পরাশক্তি—রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও ইউরোপীয় নিরাপত্তার নতুন কাঠামো তৈরি, অস্ত্র নিয়ন্ত্রণ এবং বড় আঞ্চলিক সংঘাত নিরসনে তাদের নেতৃত্বস্থানীয় ভূমিকা নির্ধারিত হয়েছে।"
বৈঠকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাজ্যের কঠোর সমালোচনা করেন রুশ এই শীর্ষ নেতা। তিনি উল্লেখ করেন, "বর্তমানে ইউরোপ (পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া ব্রিটেনও) কারো কোনো কাজেই আসছে না। এর কারণ হলো, তারা স্বাধীনতার অর্থহীন ও ফাঁকা বুলির আড়ালে নাৎসি এবং বান্দেরাইটদের তোষণ করে চলেছে।"
মেদভেদেভ ইউরোপীয় নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আরও বলেন, তারা যুদ্ধের আগুন নেভানোর চেষ্টা করার বদলে উল্টো তা আরও উসকে দিচ্ছেন। সূত্র: তাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন