১০:৪৬ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা মহানগরীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) ৩৯টি বিক্রয়কেন্দ্র চালু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।
আজ মিরপুর-১৫ এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা এসব কেন্দ্র থেকে বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল ক্রয় করতে পারবেন। কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সেখানে বিশেষ প্রচার ব্যানার স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন, গাজীপুরে বিজিবি ও আনসার মোতায়েন
প্রতিষ্ঠানটি আরও জানায়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে এলপিজি বাজারে মূল্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের আস্থা বৃদ্ধি করাই লক্ষ্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন