প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ সম্পর্কে দর্শকদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নাটকের ভিন্ন গল্প, শিল্পীদের অভিনয় এবং নাটকীয় ঘটনাবলীর কারণে এটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশ, নেপালসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর দর্শক সৃষ্টি হয়েছে।
তবে নাটকটির সমাপ্তি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল কমছে না। সম্প্রতি জানা গেছে, জনপ্রিয় এই ধারাবাহিকটি কত পর্বে শেষ হতে পারে।
পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইট -এর একটি প্রতিবেদনে ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক বিশ্লেষক সোনিয়া রাও নাটকটির পর্বসংখ্যা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, নির্মাতারা প্রথমে ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার ফলে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে পর্বসংখ্যা ৪২ করা হয়েছে।
সোনিয়া রাও তার একটি ভ্লগে উল্লেখ করেছেন, যারা নাটকটির সমাপ্তি নিয়ে চিন্তিত, তাদের জন্য সুখবর রয়েছে। ‘দার-ই-নিজাত’ এখনই শেষ হচ্ছে না। দর্শকরা সামনে আরও কয়েকটি পর্ব উপভোগ করার সুযোগ পাবেন। এমনকি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তা অব্যাহত থাকলে পর্বের সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে তিনি ইঙ্গিত করেছেন।
নাটকটির জনপ্রিয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অনেক দর্শক জানিয়েছেন, তারা গল্পের প্রতি ভালোবাসা থেকে এর হাজার পর্বও দেখতে রাজি। তবে অন্য একদল দর্শক আশঙ্কা করছেন, শুধুমাত্র জনপ্রিয়তার কারণে গল্প অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হলে নাটকটির মূল আকর্ষণ হারিয়ে যেতে পারে।
উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ থ্রি এস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এআরওয়াই ডিজিটালে প্রচারিত হচ্ছে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও ধারাবাহিকটি দেখা যাচ্ছে।
নাটকটির কেন্দ্রীয় গল্প আবুবকর ও জারিয়াবের ভালোবাসা এবং জীবনের বিভিন্ন পরিবর্তনকে কেন্দ্র করে। আবুবকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান সেলিম। দর্শকরা সামনের পর্বগুলোতে তাদের গল্পের কোন দিকে মোড় নেয় এবং নির্মাতারা কত পর্বে নাটকটির ইতি টানেন, তা জানতে আগ্রহী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন