১০:৪৭ পি.এম
পিরোজপুর সদর উপজেলার বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের চাপায় নজরুল শেখ (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নজরুল শেখ ওই গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি মৃত ছত্তার শেখের পুত্র।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নির্মাণসামগ্রীবোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। ফলে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান সড়কে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, রাতের সময় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন