ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম গ্রেফতার


গাজীপুরে ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গাজীপুর মহানগরী ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গাজীপুর মহানগরী ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে তারা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, কালিয়াকৈরের চন্দ্রা সফিপুর এলাকায় শ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করছে। তারা শ্রমিক হিসেবে ভাঙচুর ও রাস্তা অবরোধ করছে। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম এই শ্রমিক আন্দোলনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতির পেছনে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

উল্লেখ্য, গত শনিবার গার্মেন্টস কর্মী সেজে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা - টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। এই ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কার দিকে দুটি ড্রোন হামলা, সামরিক জোটের দাবি ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


মক্কার দিকে দুটি ড্রোন হামলা, সামরিক জোটের দাবি ভূপাতিত

সৌদি আরবের পবিত্র মক্কার দিকে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট, যা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, দাবি করেছে যে তারা ড্রোন দুটি ভূপাতিত করেছে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা রোববার (১৫ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানিয়েছেন যে ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে। তবে তিনি জানাননি, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

হুথিরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে, মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তারা অস্বীকার করেছে।

সৌদি আরবে গত কয়েক দিনে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন এলাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পচেত্তিনো: ফার্গুসনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


পচেত্তিনো: ফার্গুসনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো। ইউনাইটেডের দায়িত্ব গ্রহণের পর স্কটিশ এই কিংবদন্তির সঙ্গে কথোপকথনের ইচ্ছা প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন কোচ।

আন্তর্জাতিক বিরতি শেষে ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব গ্রহণ করবেন পচেত্তিনো। দীর্ঘ সময় ধরে ফার্গুসন-পরবর্তী সাফল্যের ধারায় ফিরতে সংগ্রামরত ক্লাবটির সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

নিয়োগ চূড়ান্ত হলেও পচেত্তিনোর ফার্গুসনের সঙ্গে এখনো কথা হয়নি। তবে নতুন দায়িত্ব শুরু হলে আগামী মঙ্গলবারের পর তার সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।

ইউনাইটেডে যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলেও ১৮ নভেম্বরের আগে ডাগআউটে দেখা যাবে না পচেত্তিনোকে। ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই ব্যস্ত সময় কাটাতে হবে তাকে। তবুও ফার্গুসনের সঙ্গে সাক্ষাৎ বা কথোপকথনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।

ফার্গুসনের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে টেলিগ্রাফ স্পোর্টসের কাছে নিজের শ্রদ্ধার কথা তুলে ধরেন পচেত্তিনো।

তিনি বলেন, "এখনো হয়নি। তবে মঙ্গলবারের পর অবশ্যই সেই সুযোগ পাব। অনেক বছর আগেও বলেছি, এখনো একই কথা বলি, আমার কাছে স্যার অ্যালেক্স ফার্গুসন একজন কোচ, প্রধান কোচ, মানুষ ও ম্যানেজার হিসেবে আমার পছন্দের সবকিছুর প্রতিনিধিত্ব করেন। আমি যে মূল্যবোধ ধারণ করি, সেগুলোর প্রতিফলন তার মধ্যে দেখতে পাই। তাকে আমি সত্যিই অনেক শ্রদ্ধা করি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশের ৩৯ এলপিজি কেন্দ্র চালু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


ঢাকায় বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশের ৩৯ এলপিজি কেন্দ্র চালু

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা মহানগরীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) ৩৯টি বিক্রয়কেন্দ্র চালু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।

আজ মিরপুর-১৫ এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা এই কার্যক্রমের উদ্বোধন করেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা এসব কেন্দ্র থেকে বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল ক্রয় করতে পারবেন। কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সেখানে বিশেষ প্রচার ব্যানার স্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে এলপিজি বাজারে মূল্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের আস্থা বৃদ্ধি করাই লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে রক্তাক্ত জখম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


রাজশাহীর আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে রক্তাক্ত জখম

রাজশাহীর আদালত চত্বরে আসামিদের হামলার ফলে গুরুতর জখম হয়েছেন ইয়ামিন আলী নামের একজন আইনজীবী। রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনার সময় উপস্থিত লোকজন চার হামলাকারীকে আটক করে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আহত আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের বিরোধ চলছিল। কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন ইয়ামিন আলীর হাত ভেঙে দিলে তিনি তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। রোববার দুপুরে ওই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন পাওয়ার পর আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ইয়ামিন আলীকে ঘিরে ধরেন এবং সংঘবদ্ধভাবে হামলা চালান। কিল-ঘুসি, লাথি ও ইটের আঘাতে ইয়ামিন আলীর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবী সহকারী ও সাধারণ মানুষ চারজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করেন, "আগের মামলায় জামিন পেয়ে আসামিরা আমাকে মারার জন্য আদালত চত্বরে অপেক্ষা করছিলেন। ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমার ওপর অতর্কিত হামলা চালান।" তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী এ বিষয়ে মন্তব্য করে বলেন, "এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এতে আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিষয়টি আমরা হালকাভাবে নিচ্ছি না; প্রয়োজনে সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।"

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর সন্ধ্যার পর জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%