০৬:৪৮ পি.এম
শেরপুর সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধের জন্য বিশেষ মহড়া পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করার উদ্দেশ্যে ক্যাম্পে দুটি এটিভি গাড়ি (চার চাকার যান) এবং ড্রোন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এছাড়া, এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোণা জিরো পয়েন্ট এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি এবং এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেছেন, "সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।" তিনি আরও জানান, দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, "ড্রোন, এটিভি গাড়ি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।" বিজিবির এই কার্যক্রম সীমান্ত অপরাধ প্রতিরোধে অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন