ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

স্কয়ার টেক্সটাইলসে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে


স্কয়ার টেক্সটাইলসে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

স্কয়ার টেক্সটাইলস পিএলসি, যা স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য প্রার্থী খুঁজছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

আরও পড়ুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ, আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর

বিভাগ: অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম (HRM)/ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস কারখানায় কাজের দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড, আবেদন ৯ নভেম্বর পর্যন্ত

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে মাসিক বেতন ৮৩ হাজার

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ভোগড়া, গাজীপুর, ময়মনসিংহ (ভালুকা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আরও পড়ুন: কুয়েটের পাঁচ শিক্ষকসহ সাতজনকে চাকরিচ্যুত করেছে সিন্ডিকেট

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

২৯ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরখান থেকে অস্ত্র ব্যবসায়ী ‘কিলার শিবুলু’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


উত্তরখান থেকে অস্ত্র ব্যবসায়ী ‘কিলার শিবুলু’ গ্রেফতার

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ইকরামুল ইসলাম শিবুলু, যিনি ‘কিলার শিবুলু’ নামে পরিচিত, (৪০) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)। তার কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় এসআরবি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

এসএআরবি-১ জানায়, বিশ্বস্ত ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল ও টহল টিম এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। একইসঙ্গে শিবলুকে গ্রেফতার করে অভিযানিক দলটি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ২০০৯ সাল থেকে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত শিবলু, যার বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে। অস্ত্র কারবারে আরও চার জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম আয় ১৭ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম আয় ১৭ কোটি রুপি

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগে বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। রণবীর কাপুর অভিনীত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ইতিমধ্যে ১৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে। হিন্দি সংস্করণ থেকে অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি আয় হয়েছে। তবে বড় শহরগুলোর মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হারে বেঙ্গালুরু এগিয়ে রয়েছে।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের ৬ হাজার ৭৮০টি শো থেকে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রির মোট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ সময়ের মধ্যে বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।

হিন্দি সংস্করণ থেকে মোট আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে, যা ১৪ কোটি ১৭ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।

শহরভিত্তিক অগ্রিম টিকিট বিক্রির হিসাব অনুযায়ী, ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে দিল্লি-এনসিআর শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ২ কোটি ৮৫ লাখ রুপি আয় নিয়ে বেঙ্গালুরু রয়েছে। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতেই সর্বাধিক, ১৬ শতাংশ।

অন্যদিকে, মুম্বাইয়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ রুপি। হায়দরাবাদে এই আয় ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি।

ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসংগীত ও অ্যাকশন দৃশ্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শক। ছবিটির বিশাল নির্মাণশৈলী ও ব্যাপ্তি নিয়েও আলোচনা হচ্ছে। কিছু দর্শক এর সঙ্গে হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর তুলনা করেছেন।

‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশকে দেখা যাবে। হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।

পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১’ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা তুলে খেলার মাঠ কিনলেন গ্রামবাসী, আরও ৬০ শতক কিনে দেবেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


চাঁদা তুলে খেলার মাঠ কিনলেন গ্রামবাসী, আরও ৬০ শতক কিনে দেবেন প্রতিমন্ত্রী

শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশু-কিশোরদের কথা মাথায় রেখে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে ৬০ শতাংশ জমি কিনে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণ করেছেন। সাধারণ মানুষের এই প্রশংসনীয় উদ্যোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

গ্রামবাসীর এই উদ্যোগের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিদ্ধান্ত নিয়েছেন ওই মাঠের পাশেই আরও ৬০ শতাংশ জমি সরকারিভাবে কিনে দেয়ার।

প্রতিমন্ত্রী আগামী রোববার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে দেলদুয়ারের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাবুপুর গ্রামের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এবং গ্রামবাসীকে সংবর্ধিত করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেন, ‘বাবুপুর গ্রামের মানুষের খেলার মাঠের জন্য এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ ক্রীড়াঙ্গনে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার ও মন্ত্রণালয় সবসময় এমন ইতিবাচক ও স্ব-উদ্যোগী কাজকে উৎসাহ দিতে চায়। শিশু-কিশোরদের খেলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা যদি এই গ্রামবাসীর পাশে থাকতে পারি, তা হবে বিশেষ কিছু।’

তিনি আরো বলেন, এটি কেবল একটি মাঠ তৈরি নয়, বরং সারা দেশের জন্য জনসম্পৃক্ততার এক দারুণ অনুপ্রেরণামূলক মডেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুপুর গ্রামে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের বাস। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। বর্ষা শেষে ধান কাটার পর সাময়িকভাবে ফাঁকা জমিতে শিশুরা খেলার সুযোগ পেলেও চাষাবাদ শুরু হলেই তা বন্ধ হয়ে যেত। এই সংকট মেটাতে গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম ও উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদের নেতৃত্বে গ্রামবাসী একটি মতবিনিময় সভা করেন।

সেই সভাতেই জমি কিনে মাঠ করার সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিত্তবানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠে একটি তহবিল। যার যার সাধ্যমতো ২০০, ৫০০, ১,০০০ থেকে শুরু করে ৫,০০০ ও ১০,০০০ টাকা পর্যন্ত চাঁদা দেন।

সব মিলিয়ে সংগৃহীত টাকা দিয়ে ৩০ লাখ ৬৮ হাজার টাকায় ৫৯ শতাংশ জমি কেনা হয়। আর এক শতাংশ জমি বিনা মূল্যে দান করেন জমির মালিক ইকবাল হোসেন। গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গ্রামবাসীর কাছে এই মাঠ বুঝিয়ে দেয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান-ঐশ্বরিয়ার পুরনো ছবি প্রকাশে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


সালমান-ঐশ্বরিয়ার পুরনো ছবি প্রকাশে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা

বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানসালির প্রযোজনা সংস্থা সামাজিক মাধ্যমে সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের একগুচ্ছ পুরনো ছবি প্রকাশ করে। এই ছবি প্রকাশের দিন ছিল স্বামীর জন্য বিশেষ ব্রত ‘কারওয়া চৌথ’। এরপর থেকেই নেটিজেনদের সমালোচনার ঝড় শুরু হয়েছে নির্মাতা ও তার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কারওয়া চৌথের দিন সঞ্জয়লীলা বানসালির প্রযোজনা সংস্থা সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের একগুচ্ছ ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে তারা লেখেন, "কিছু ছবি, কিছু স্মৃতি আর ভালোবাসার এক সুন্দর কাহিনি! কারওয়া চৌথের শুভেচ্ছা।"

সালমান-ঐশ্বরিয়ার ছবিগুলো ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার। এই সিনেমার জনপ্রিয় গান ‘চাঁদ ছুপা বাদল মে’-এর দৃশ্যায়নে কারওয়া চৌথের মুহূর্তও ছিল। তাই পরিচালকের প্রযোজনা সংস্থা সিনেমা মুক্তির এত বছর পর ছবিগুলো প্রকাশ করে পুরনো স্মৃতিতে ফিরে যায়।

কিন্তু এরপরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। ছবির সমালোচনা করে এক নেটিজেন মন্তব্য করেন, ‘প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে এক ফ্রেমে এনে এমন উৎসবের শুভেচ্ছা জানানো কেন?’

আরেকজন লেখেন, ‘এই ছবি দেখে ভাইজান খুশি হবেন না কি রেগে যাবেন, বুঝতে পারছেন না।’

এদিকে সালমান ও ঐশ্বরিয়ার অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পুরনো কাসুন্দি ঘাঁটার কি খুব দরকার ছিল? এতে দুই তারকাকেই অসম্মান করা হচ্ছে। ওরা নিশ্চিত অস্বস্তিতে পড়বেন।’ আরেক ভক্ত মন্তব্য করেন, ‘এটা কী ধরনের মশকরা? এর মধ্যে কোনও মেধা নেই।’

বলিউডে শোনা যায়, ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’-এর শুটিং চলাকালীন সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক শুরু হয়। বেশ কয়েক বছর সম্পর্ক থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

এরপর ব্যক্তিজীবনে সালমান অবিবাহিত থাকলেও ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। বর্তমানে এ তারকা দম্পতির সংসারে আরাধ্য বচ্চন নামে এক কন্যাসন্তান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%