ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েটের পাঁচ শিক্ষকসহ সাতজনকে চাকরিচ্যুত করেছে সিন্ডিকেট


কুয়েটের পাঁচ শিক্ষকসহ সাতজনকে চাকরিচ্যুত করেছে সিন্ডিকেট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্ত সম্পন্ন হওয়ার পর পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা এবং এক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চাকরিচ্যুত হওয়া সাতজনই দীর্ঘ সময় ধরে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করা, ভুয়া অভিজ্ঞতার তথ্য দিয়ে চাকরিতে যোগদান করা এবং নিয়োগের সময় বয়স সংক্রান্ত বিভিন্ন অনিয়ম।

আরও পড়ুন: জাতীয় যুব দিবসে ১০০ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি এবং অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্তকেও চাকরিচ্যুত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্তের পর সংশ্লিষ্ট অনেকের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিছু অভিযুক্ত ব্যাখ্যা দিয়েছেন, আবার কিছু ব্যাখ্যা দেননি। পরে বিষয়গুলো সিন্ডিকেট সভায় উত্থাপিত হলে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা জানান, বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্ব থেকেই অভিযোগ ছিল, যার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

আরও পড়ুন: জাতীয় সঞ্চয় অধিদফতরে ৯৫ জনের চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন শুরু

তিনি আরও বলেন, অভিযোগের তদন্ত ও ব্যাখ্যা তলবের প্রক্রিয়া শেষে সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা এবং এক কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%