ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সালমান-ঐশ্বরিয়ার পুরনো ছবি প্রকাশে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা


সালমান-ঐশ্বরিয়ার পুরনো ছবি প্রকাশে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা

বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানসালির প্রযোজনা সংস্থা সামাজিক মাধ্যমে সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের একগুচ্ছ পুরনো ছবি প্রকাশ করে। এই ছবি প্রকাশের দিন ছিল স্বামীর জন্য বিশেষ ব্রত ‘কারওয়া চৌথ’। এরপর থেকেই নেটিজেনদের সমালোচনার ঝড় শুরু হয়েছে নির্মাতা ও তার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কারওয়া চৌথের দিন সঞ্জয়লীলা বানসালির প্রযোজনা সংস্থা সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের একগুচ্ছ ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে তারা লেখেন, "কিছু ছবি, কিছু স্মৃতি আর ভালোবাসার এক সুন্দর কাহিনি! কারওয়া চৌথের শুভেচ্ছা।"

সালমান-ঐশ্বরিয়ার ছবিগুলো ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার। এই সিনেমার জনপ্রিয় গান ‘চাঁদ ছুপা বাদল মে’-এর দৃশ্যায়নে কারওয়া চৌথের মুহূর্তও ছিল। তাই পরিচালকের প্রযোজনা সংস্থা সিনেমা মুক্তির এত বছর পর ছবিগুলো প্রকাশ করে পুরনো স্মৃতিতে ফিরে যায়।

আরও পড়ুন: বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর জিসান শিকদার, পাত্রী হৃদি

কিন্তু এরপরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। ছবির সমালোচনা করে এক নেটিজেন মন্তব্য করেন, ‘প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে এক ফ্রেমে এনে এমন উৎসবের শুভেচ্ছা জানানো কেন?’

আরেকজন লেখেন, ‘এই ছবি দেখে ভাইজান খুশি হবেন না কি রেগে যাবেন, বুঝতে পারছেন না।’

এদিকে সালমান ও ঐশ্বরিয়ার অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পুরনো কাসুন্দি ঘাঁটার কি খুব দরকার ছিল? এতে দুই তারকাকেই অসম্মান করা হচ্ছে। ওরা নিশ্চিত অস্বস্তিতে পড়বেন।’ আরেক ভক্ত মন্তব্য করেন, ‘এটা কী ধরনের মশকরা? এর মধ্যে কোনও মেধা নেই।’

বলিউডে শোনা যায়, ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’-এর শুটিং চলাকালীন সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক শুরু হয়। বেশ কয়েক বছর সম্পর্ক থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

আরও পড়ুন: ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬: এক মঞ্চে গেমিং তারকারা

এরপর ব্যক্তিজীবনে সালমান অবিবাহিত থাকলেও ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। বর্তমানে এ তারকা দম্পতির সংসারে আরাধ্য বচ্চন নামে এক কন্যাসন্তান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর, মানতে হবে নির্দিষ্ট নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর, মানতে হবে নির্দিষ্ট নিয়ম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবং যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি, তারা আগামী রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের নিয়ম

পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, কারণ পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।

পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবেন। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত পদ্ধতি আবেদন পোর্টালের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে। শেষ ধাপে ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।

বিষয় যুক্ত ও বাতিলের নিয়ম

আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেয়ার পরও চাইলে নতুন বিষয় যুক্ত করা যাবে। এ ক্ষেত্রে একই প্রক্রিয়ায় আবেদন করতে হবে, তবে নতুন করে মোবাইল নম্বর দেয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় পরিবর্তন করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং পরিশোধিত ফি কোনো অবস্থাতেই ফেরত দেয়া হবে না।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এছাড়া প্রত্যাশিত ফল না পাওয়ায় বিশালসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় কর্তৃপক্ষ অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকদের তথ্য অনুযায়ী, আজ দুপুরের পরে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আশেপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসে। এর ফলে উভয় দিকের যানচলাচল বন্ধ হয়ে যায় এবং যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


শেরপুরে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

শেরপুরে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে কাঁচাবাজারের ইজারার টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে পুলিশও রয়েছে।

শনিবার (৩১ অক্টোরব) সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় সংঘর্ষটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের কাঁচাবাজারের ইজারার টাকা আদায় এবং নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

এই সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকি মিনাজ কি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন, জবাবে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


নিকি মিনাজ কি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন, জবাবে যা বললেন ট্রাম্প

জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজ হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে পারেন বলে ধারণা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন, ‘এটা একটা ভালো ধারণা। বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে।’

বর্তমানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি খালি রয়েছে। গত সপ্তাহে ঘোষণা করা হয় যে, কেটি জাকারিয়া প্রেস সেক্রেটারি হিসেবে পদত্যাগ করছেন। দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই তার এই বিদায়ের খবর আসে।

এদিকে, গত রোববার (২৫ অক্টোবর) হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চুয়েং নিকি মিনাজের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি প্রকাশ করে তিনি রসিকতার সুরে লেখেন, ‘আমার মনে হয়, আমরা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারিকে পেয়ে গেছি!’

এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে; জনপ্রিয় এই র‍্যাপার প্রেস সেক্রেটারির দায়িত্বের জন্য উপযুক্ত কি না তা নিয়ে বিতর্ক চলতে থাকে।

সেই দিন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিশিগানের পোর্ট হিউরনের উদ্দেশে যাত্রার সময় এয়ার ফোর্স ওয়ানে অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নিকি মিনাজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমানে ধারণ করা ওই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। ২০২৫ সালে ট্রাম্পের প্রতি সমর্থন জানান নিকি মিনাজ। চলতি বছরের জুলাইয়ে তাকে হোয়াইট হাউসে ডেকে সম্মান জানানো হয়।

নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ট্রাম্পের নতুন মন্তব্য বিষয়টি নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

নিকি মিনাজ কি হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি? জনপ্রিয় পডকাস্ট ‘দ্য বেনি শো’র উপস্থাপক বেনি জনসনের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা একটা ভালো ধারণা। তবে বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে। আমি এ নিয়ে চিন্তা করব।’

ট্রাম্পের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তবে নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের সম্ভাবনা নিয়ে অনেক ব্যবহারকারী নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন মন্তব্য করেন, ‘দয়া করে না। তিনি ভালো হতে পারেন, কিন্তু এই দায়িত্বের জন্য নয়।’ অন্য একজন লেখেন, ‘এই পদের জন্য তিনি আসলে উপযুক্ত ব্যক্তি নন। তাৎক্ষণিকভাবে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রেও তিনি খুব দ্রুত নন।’ অন্য একজন মন্তব্য করেন, ‘তিনি অনেক কিছুই হতে পারেন, কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি নন।’

অন্যদিকে, ট্রাম্পের মন্তব্যকে মিনাজকে নিয়োগের ইঙ্গিত হিসেবে দেখার সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন ব্যবহারকারী লেখেন, ‘বেনি, তুমি যে প্রশ্ন করেছ, ট্রাম্প সেটিরই উত্তর দিয়েছেন। তার কথায় এমন কিছু ছিল না, যা দেখে মনে হয় তিনি সত্যিই বিষয়টি বিবেচনা করছেন। শুধু তোমাদের শিরোনাম লেখকই এমনটা ভেবেছেন।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%