প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে দুজনের মৃত্যু ঘটেছে। পাশাপাশি, নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন রোগী।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অন্যজন খুলনা বিভাগে রয়েছেন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ জনে।
এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৩১ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ এবং রংপুরে দুজন আক্রান্ত হয়েছেন।
সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৩৫৭, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ এবং রাজশাহীতে ১১ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৮ হাজার ৪৬৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন