প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর তিনি বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি তার মেয়ের বাসায় অবস্থান করছেন। সম্প্রতি চিত্রনায়িকা রোজিনা সেখানে গিয়ে তার শারীরিক অবস্থার নতুন খবর জানিয়েছেন।
রোজিনা লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করার পর তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। তিনি জানান, আগের তুলনায় ইলিয়াস কাঞ্চন অনেকটাই ভালো আছেন। সাক্ষাতের সময় তারা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করেছেন।
ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’
অভিনেতার সুস্থতার অগ্রগতি জানিয়ে তিনি আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগির দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা লন্ডনে শুরু হয়। সেখানে তার অস্ত্রোপচারও করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা নিতে হয়েছে তাকে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন এই অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন