০২:২৬ পি.এম
মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবির কারণে শ্রমিকদের মধ্যে চলমান অসন্তোষের ফলে শিল্পাঞ্চল আশুলিয়ার কর্মপরিবেশ এবং উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এই অবস্থার প্রেক্ষাপটে মালিকপক্ষ একের পর এক কারখানা বন্ধের ঘোষণা দিচ্ছে। ইতোমধ্যে নিউএইজ গ্রুপ, অরুণিমা গ্রুপ, এমএম নীটওয়্যারসহ ৩১টিরও বেশি তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে আশুলিয়ার নরসিংহপুর, জামগড়াসহ আশপাশের এলাকা পরিদর্শন করে দেখা গেছে, অধিকাংশ কারখানার প্রধান ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। শ্রমিকদের কর্মবিরতি, কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারির কারণে নিউএইজ গ্রুপ ১০ নভেম্বর এবং অরুণিমা গ্রুপ ও এমএম নীটওয়্যার লিমিটেড ১২ নভেম্বর থেকে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
এদিকে চলমান অসন্তোষের প্রেক্ষিতে শনিবার (১৪ নভেম্বর) থেকে আরও কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেড, নিউএইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন