প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুলিশ আটক করেছে অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে, যিনি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন শুক্রবার রাতে সিডিএ টেক এলাকার ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তার অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে তারা পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানিয়েছেন, স্থানীয় লোকজন ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও তার দায়িত্ব ছিল।
গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে কামাল উদ্দিন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন। নিজেকে ওই কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন