বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২০ এম
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ভারতের নেতৃত্বে থাকা শ্রেয়াস আইয়ার নির্ধারিত সময়ের মধ্যে ৭ ওভার কম বোলিং করেছে। সময়ের ছাড় হিসাব করার পরও এই ঘাটতি বিদ্যমান ছিল। নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে আইয়ার শেষ দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন।
মাউন্ট মঙ্গানুইয়ে ২০৯ রান ডিফেন্ড করে ২২ রানের জয় নিয়ে ভারত সিরিজে ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ার কারণে ভারত শাস্তির সম্মুখীন হয়েছিল। মুল্লানপুরে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচেও ধীরগতিতে ওভার শেষ করার কারণে ভারত শাস্তির মুখে পড়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সমাজে অশান্তি সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, নিরীহ মানুষ হত্যা, পথচারীদের দুর্ভোগে ফেলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ক্ষতি সাধারণ মানুষকেই বহন করতে হয়। রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিস্বার্থের কারণে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন করার অধিকার কারও নেই। এসব কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইসলাম কী নির্দেশ দেয় এবং অপরাধীদের দুনিয়া ও আখিরাতে কী পরিণতি হতে পারে, তা কোরআন-হাদিসের আলোকে জানা প্রয়োজন।
মানুষের জীবন হত্যার ভয়াবহতা
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "যে ব্যক্তি কাউকে হত্যা করল, অন্য কোনো প্রাণের হত্যার অপরাধ কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।" (সূরা আল-মায়িদা, আয়াত: ৩২)
আল্লাহ আরও বলেন, "তোমরা ন্যায়সংগত কারণ ছাড়া আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, তাকে হত্যা করো না।" (সূরা আল-ইসরা, আয়াত: ৩৩)
একটি চলন্ত বাসে আগুন দিলে সেখানে থাকা শিশু, নারী, বৃদ্ধ কিংবা সাধারণ যাত্রীর জীবন বিপন্ন হয়। কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ কর্মস্থলে, কেউ ফিরছেন পরিবারের কাছে। একজনের মৃত্যুতে একটি পরিবার অভিভাবক হারায়, সন্তান এতিম হয়। রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।
পৃথিবীতে ফাসাদ সৃষ্টি নিষিদ্ধ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার বাসগুলো আগের মতোই চলাচল করছে। প্রতিদিনের মতোই সকালে মানুষ কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল সম্পূর্ণ কর্মচঞ্চল রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো আগের মতোই চলছে। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ বাস সার্ভিসগুলো যেমন বন্ধন, উৎসব, মমিতা পরিবহন এবং সাইনবোর্ড থেকে অনাবিল পরিবহন সার্ভিসও স্বাভাবিকভাবে চলাচল করছে।
লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য জেলায় ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৪ প্লাটুন আনসার এবং প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আটটি টহল দল মাঠে রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তারা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
এছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। বিজিবি ও আনসারের সদস্যরা আগে থেকেই শিল্পাঞ্চলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের সাতটি থানায় প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে অন্য জেলা থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ সদস্য আনা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী জানিয়েছেন, লকডাউন ঘিরে জেলার সাতটি থানায় সাড়ে সাতশ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আটটি টহল দলের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানিয়েছেন, শিমরাইল মোড়ে অন্তত পাঁচজন এবং তারাবো চেকপোস্টে ১০ জন হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারাবো চেকপোস্টে জেলা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানিয়েছেন, মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশের স্থাপিত চেকপোস্টে হাইওয়ে পুলিশ সহযোগিতা করছে।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তাঁরা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানিয়েছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলার মহাসড়কে অবস্থান নিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে তাঁরা প্রস্তুত রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ফলে তিনজন ব্যক্তি আহত হয়েছেন।
এটি ঘটে বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে, যখন বিস্ফোরণটি হাসপাতালের সামনের সড়কে ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, আহত তিনজনের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, বাকি দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও অস্থিরতার পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য পুনরায় ফিরে এসেছে। সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।
সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে পরিদর্শন করে দেখা গেছে, সকাল থেকে শ্রমিকরা দলবদ্ধ হয়ে কারখানার দিকে আসছেন এবং কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা ছাড়াই কর্মস্থলে প্রবেশ করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের টহল দিতে দেখা গেছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান, আজ সকাল থেকে শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যদিও পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২৯টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের সাধারণ নোটিশের মাধ্যমে আরও ১০টি কারখানা বন্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুরো শিল্পাঞ্চলে বর্তমানে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ