প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ভারতের নেতৃত্বে থাকা শ্রেয়াস আইয়ার নির্ধারিত সময়ের মধ্যে ৭ ওভার কম বোলিং করেছে। সময়ের ছাড় হিসাব করার পরও এই ঘাটতি বিদ্যমান ছিল। নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে আইয়ার শেষ দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন।
মাউন্ট মঙ্গানুইয়ে ২০৯ রান ডিফেন্ড করে ২২ রানের জয় নিয়ে ভারত সিরিজে ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ার কারণে ভারত শাস্তির সম্মুখীন হয়েছিল। মুল্লানপুরে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচেও ধীরগতিতে ওভার শেষ করার কারণে ভারত শাস্তির মুখে পড়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন