প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সমাজে অশান্তি সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, নিরীহ মানুষ হত্যা, পথচারীদের দুর্ভোগে ফেলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ক্ষতি সাধারণ মানুষকেই বহন করতে হয়। রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিস্বার্থের কারণে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন করার অধিকার কারও নেই। এসব কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইসলাম কী নির্দেশ দেয় এবং অপরাধীদের দুনিয়া ও আখিরাতে কী পরিণতি হতে পারে, তা কোরআন-হাদিসের আলোকে জানা প্রয়োজন।
মানুষের জীবন হত্যার ভয়াবহতা
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "যে ব্যক্তি কাউকে হত্যা করল, অন্য কোনো প্রাণের হত্যার অপরাধ কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।" (সূরা আল-মায়িদা, আয়াত: ৩২)
আল্লাহ আরও বলেন, "তোমরা ন্যায়সংগত কারণ ছাড়া আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, তাকে হত্যা করো না।" (সূরা আল-ইসরা, আয়াত: ৩৩)
একটি চলন্ত বাসে আগুন দিলে সেখানে থাকা শিশু, নারী, বৃদ্ধ কিংবা সাধারণ যাত্রীর জীবন বিপন্ন হয়। কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ কর্মস্থলে, কেউ ফিরছেন পরিবারের কাছে। একজনের মৃত্যুতে একটি পরিবার অভিভাবক হারায়, সন্তান এতিম হয়। রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।
পৃথিবীতে ফাসাদ সৃষ্টি নিষিদ্ধ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন