ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
উপজেলা প্রশাসনের উদ্যোগে

কাপাসিয়ায় মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত


কাপাসিয়ায় মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী একটি বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রাটি ১৮ নভেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এসে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক এবং কাপাসিয়া থানার (ওসি) মোহাম্মদ নাসির আহমেদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির লোকজন অংশগ্রহণ করেন।

সমাবেশে "মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ আবুল ফাত্তাহ, ব্যবসায়ী প্রতিনিধি চিত্ত রঞ্জন সাহা, তরগাঁও ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবু সাঈদ আহমেদ, এবং বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির প্রমুখ।

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

এছাড়া, মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় কাপাসিয়া প্রেসক্লাব ফুটবল দল এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির দল অংশগ্রহণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ৫০ পয়েন্টে নতুন এআই ট্র্যাফিক সিগন্যাল বসছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


রাজধানীতে ৫০ পয়েন্টে নতুন এআই ট্র্যাফিক সিগন্যাল বসছে

রাজধানীর যানজট নিরসনে ৫০টি পয়েন্টে নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্র্যাফিক সিগন্যাল বসানোর কাজ আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ঢাকা শহরের যানজট সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন এআই সিগন্যাল বসানোর কাজ চলছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন পয়েন্টে নতুন ট্র্যাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনও কার্যক্রম শুরু করেনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কার্যকর হবে। তিনি বলেন, "এই এআই ক্যামেরাসহ ট্র্যাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্র্যাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে।"

বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে নির্দিষ্ট সময়ে যানজট থাকা স্বাভাবিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে অফিস ও স্কুল ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। তিনি বলেন, "পৃথিবীর বড় শহরগুলোতে এমন চিত্র দেখা যায়। বাংলাদেশেও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।"

তিনি বলেন, সরকার চেষ্টা করছে যেন যানজট যতটুকু সম্ভব কমানো যায় এবং ট্র্যাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ এম


কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু মন্তব্য করেছেন, আওয়ামী লীগ হত্যা ও লুটপাটের মাধ্যমে পালিয়ে গেছে। তিনি বলেন, "তারা আর ফিরে আসবে না।" আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপা আপা কইয়েন না, আপা ফিরে আসবে না। একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’

তিনি আরও উল্লেখ করেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রমকে নস্যাৎ করতে সক্ষম হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এজন্য বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া শেষে প্রতিবাদ সভায় এসব কথা বলেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়াটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রসিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল।

এ সময় বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. রুহুল আমিন মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন হাজার মোটরসাইকেলসহ প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ এম


সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা অতীতে প্রকট আকার ধারণ করেছিল। এর ফলে, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কয়েকটি দেশ প্রায় বন্ধ করে রেখেছিল অথবা তাদের কার্যক্রম স্থগিত করেছিল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কিছু ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েকদিন আগে আমাদের প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী জানান, শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবো। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের স্বীকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে।

তারেক রহমান বলেন, একই সঙ্গে সরকার চেষ্টা করছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ এম


আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, জাতীয় সংলাপ আয়োজনের জন্য আওয়ামী লীগকে আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি তাঁর অবস্থান তুলে ধরে বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, সে বিষয়ে তাঁর জানা নেই। তবে, তিনি যদি ওই দলের সদস্য হতেন, তাহলে ক্ষমা চাইতেন না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টকশোতে অংশগ্রহণ করে এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি আলোচনা করেন জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি। তিনি বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে। জরিপ বলছে, উনি (শেখ হাসিনা) যখন পালিয়ে যান, তখনও ২৫ শতাংশ ছিল। এখন এই ৪০ শতাংশ লোককে আলোচনার টেবিলের বাইরে রেখে সংলাপ করলে সেটা জাতীয় সংলাপ হতে পারে না।’

আওয়ামী লীগকে আলোচনায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি, দলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’

রুমিন ফারহানা বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে, ‘তারা প্রকাশ করবে কি না আমি জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এঁদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

তিনি আলোচনা টেবিলে আওয়ামী লীগকে বসিয়ে তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে সরাসরি প্রশ্ন করার কথাও বলেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। টেবিলে এনে বলেন যে, আর ইউ এসেইমড অফ হোয়াট ইউ হ্যাভ ডান (তুমি যা করেছ তার জন্য কি তুমি লজ্জিত)? ডু ইউ ফিল সরি ফর হোয়াট ইউ হ্যাভ ডান তুমি যা করেছ তার জন্য কি তুমি অনুতপ্ত)?’

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই। আমড়া যারা পলিটিশিয়ান, আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। কিন্তু সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে বলে আমার বিশ্বাস।’

এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব ও বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ধর্মীয় পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শ ও পথের ভিন্নতা থেকেও সমাজে বিভক্তি এবং সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%