প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর, ৩১ অক্টোবর ২০২৬ : আজ চাঁদপুর জেলায় পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শনিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান পরিচালনা করেন এবং এ সময় জরিমানা করা হয়।
জানা যায়, অভিযানের সময় পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।
অভিযানের সময় মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
এ অভিযানে চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার, ক্যাব সদস্য বিপ্লব সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন