ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠন করবে সরকার


বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠন করবে সরকার

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার উদ্দেশ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ প্রদান করেছে।

মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-২ থেকে ১ নভেম্বর তারিখে জারি করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাঠপর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা প্রয়োজন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

এতে আরও উল্লেখ করা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগীদের সম্মানি ভাতা পাওয়ার আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি এবং মহানগর পর্যায়ে মহানগর কমিটি গঠনের বিধান রয়েছে।

মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট আদেশ ও নির্দেশনার আলোকে এসব কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা ৫ শতাংশ

আইসিসি শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে স্লো ওভার রেটের কারণে। গত শনিবার (৩১ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তান নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এক ওভার পিছিয়ে ছিল, যদিও অতিরিক্ত সময়ের সুবিধা হিসাব করা হয়েছিল। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি স্লো ওভার রেটের অভিযোগ মেনে নিয়ে আইসিসির প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে, ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জয় অর্জন করে। এটি ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ের মাধ্যমে স্বাগতিক পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের শিরোপাও নিজেদের করে নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় বোমা হামলায় দুই মাসের শিশুসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


কলম্বিয়ায় বোমা হামলায় দুই মাসের শিশুসহ ৪ জন নিহত

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই মাস বয়সী একটি শিশু। রোববার রাতে স্থানীয় কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন।

এ বোমা হামলার ঘটনা ঘটেছে টোলিমা বিভাগের দক্ষিণাঞ্চলীয় শহর প্লানাদাসে, যেখানে একটি সামরিক ঘাঁটির নিকটবর্তী স্থানে বিস্ফোরণটি সংঘটিত হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় একটি হাসপাতাল এবং আশপাশের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

টোলিমা বিভাগের গভর্নর আদ্রিয়ানা মাগালি মাতিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্লানাদাসে হামলায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি কন্যাশিশুও রয়েছে।’

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে থেকে একজন ব্যক্তি একটি শিশুর নিথর দেহ উদ্ধার করছেন। এ সময় পাশে থাকা এক নারীর কান্নার শব্দ শোনা যায়।

প্লানাদাসের মেয়র হুয়ান কামিলো হুয়েহে স্থানীয় একটি রেডিওকে জানিয়েছেন, হামলায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য একটি স্থানীয় স্কুলে নেওয়া হয়েছে।

তবে হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গভর্নর মাতিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরেকটি পোস্টে উল্লেখ করেন, ‘আজ রাতে প্লানাদাসে যা ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ। এটি একটি জঘন্য ও অপরাধমূলক কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘বেসামরিক মানুষের ওপর হামলা চালানো এবং আমাদের সেনাসদস্য ও টোলিমার সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করেছে, যা আমরা কোনোভাবেই সহ্য করব না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গাবালীতে যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


রাঙ্গাবালীতে যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন এবং এলাকাবাসী।

সোমবার (২ নভেম্বর) দুপুরে, বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান করে তারা থানাকে ঘেরাও করেন। এই সময় হত্যার অভিযোগ এনে মামলা গ্রহণ এবং অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা।

মারা যাওয়া শীলা উপজেলা বিএনপির প্রায়াত সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সামিমের কন্যা।

এর আগে, গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে, উপজেলার সদরের বাহেরচর বাজার-সংলগ্ন নিজ বাসা থেকে শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার মামলা করতে চাওয়া হলেও পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পরিবারের দাবি, শিলার মৃত্যু স্বাভাবিক নয়। তাদের সন্দেহ, তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে তারা রাজপথে নেমেছেন।

মারা যাওয়া গৃহবধূর ছোটভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাইসুল ইসলাম কমল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার ভগ্নিপতি রাসেল মাহমুদ জমি এবং নগদ টাকা হাতিয়ে নেয়ার জন্য তার বোন শিলাকে চাপ দেওয়ার পাশাপাশি নানাভাবে নির্যাতন করতেন। পরে, বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয়ার পরেও আবার শিলার নামে থাকা জমি লিখে দিতে চাপ দেয়া হয়। এতে তার বোন অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়। এসব অভিযোগ তাদের জানালে পরিবারের শান্তির কথা বিবেচনা করে তার বোনকে নিরব থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি তারাও নিরব থাকতে বাধ্য হয়েছেন।

তিনি অভিযোগ করেন, পরবর্তীকালে শিলার নামে থাকা জমি লিখে নিতে ব্যর্থ হওয়ার কারণে পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক করা হয়েছে।

মারা যাওয়া গৃহবধূর প্রথম ঘরের মেয়ে লাবিবা আক্তার (১১) অভিযোগ করেন, তার বাবা রাসেল মাহমুদ বিভিন্নভাবে তার মাকে নির্যাতন করতেন। নির্যাতনের অংশ হিসেবে গত বছর ধরে তার মায়ের সঙ্গে ওঠবস এবং রাতে একা ঘুমাতে বাধ্য করা হত এবং প্রায় গভীর রাতে তার মাকে ঘর থেকে বের করে দেয়া হত। এসব কারণে তার মায়ের মৃত্যু হয়েছে অথবা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে চিকিৎসক ডা. মাহিদুল ইসলাম তুহিন মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


বরিশালে চিকিৎসক ডা. মাহিদুল ইসলাম তুহিন মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিলেন

রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল। স্বজনরা রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে চিকিৎসক নিজেই রক্ত দিতে এগিয়ে আসেন। বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেন।

জানা গেছে, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ নিয়ে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোরকাঠি গ্রামের মঞ্জুর হাওলাদের স্ত্রী আঞ্জুরা (৪০) নামে গর্ভবতী নারী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পরীক্ষা-নিরীক্ষায় তার হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম পাওয়া যায়। পাশাপাশি চলছিল রক্তক্ষরণ। এ অবস্থায় চিকিৎসক রোগীকে দ্রুত রক্ত দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। রোগীর রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ।

কিন্তু পরদিন রোববার সকাল পর্যন্ত রোগীর স্বজনরা রক্তের ব্যবস্থা করতে পারেননি। বিষয়টি জানার পর চিকিৎসক তুহিন রোগীর পাশে দাঁড়ান। নিজের রক্তের গ্রুপ রোগীর সঙ্গে মিলে যাওয়ায়, হাসপাতালের দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও তিনি নিজেই রক্তদান করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. মাহিদুল ইসলাম তুহিন উজিরপুরে জরুরি রক্তদাতার সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তিনি রোগীকে রক্ত দিতে পেরেছেন। তবে অন্য কোনো গ্রুপের রক্ত প্রয়োজন হলে কীভাবে দ্রুত ব্যবস্থা করা যাবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ জন্য উজিরপুরে সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তোলার এবং জরুরি প্রয়োজনে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগের কার্যকর নেটওয়ার্ক তৈরিতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%