প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার উদ্দেশ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ প্রদান করেছে।
মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-২ থেকে ১ নভেম্বর তারিখে জারি করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাঠপর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগীদের সম্মানি ভাতা পাওয়ার আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি এবং মহানগর পর্যায়ে মহানগর কমিটি গঠনের বিধান রয়েছে।
মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট আদেশ ও নির্দেশনার আলোকে এসব কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন