ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বরিশালে চিকিৎসক ডা. মাহিদুল ইসলাম তুহিন মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিলেন


বরিশালে চিকিৎসক ডা. মাহিদুল ইসলাম তুহিন মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিলেন

রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল। স্বজনরা রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে চিকিৎসক নিজেই রক্ত দিতে এগিয়ে আসেন। বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেন।

জানা গেছে, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ নিয়ে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোরকাঠি গ্রামের মঞ্জুর হাওলাদের স্ত্রী আঞ্জুরা (৪০) নামে গর্ভবতী নারী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পরীক্ষা-নিরীক্ষায় তার হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম পাওয়া যায়। পাশাপাশি চলছিল রক্তক্ষরণ। এ অবস্থায় চিকিৎসক রোগীকে দ্রুত রক্ত দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। রোগীর রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ।

আরও পড়ুন: মিরপুর-উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

কিন্তু পরদিন রোববার সকাল পর্যন্ত রোগীর স্বজনরা রক্তের ব্যবস্থা করতে পারেননি। বিষয়টি জানার পর চিকিৎসক তুহিন রোগীর পাশে দাঁড়ান। নিজের রক্তের গ্রুপ রোগীর সঙ্গে মিলে যাওয়ায়, হাসপাতালের দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও তিনি নিজেই রক্তদান করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. মাহিদুল ইসলাম তুহিন উজিরপুরে জরুরি রক্তদাতার সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তিনি রোগীকে রক্ত দিতে পেরেছেন। তবে অন্য কোনো গ্রুপের রক্ত প্রয়োজন হলে কীভাবে দ্রুত ব্যবস্থা করা যাবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ জন্য উজিরপুরে সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তোলার এবং জরুরি প্রয়োজনে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগের কার্যকর নেটওয়ার্ক তৈরিতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরও পড়ুন: ফরিদপুরে বাস উল্টে খাদে, ২০ যাত্রী আহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আজ জাতীয় সংসদ ভবনে চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাতের সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় গণতান্ত্রিক চর্চা, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, শ্রম অধিকার এবং সংবিধান সংশোধন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ এ সময় উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘ সময় পর সংসদীয় গণতান্ত্রিক চর্চা পুনরায় ফিরে এসেছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, জুলাইযোদ্ধা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিরোধী দলকে সংশ্লিষ্ট কমিটিতে অংশগ্রহণের জন্য বারবার আহ্বান জানানো হয়েছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তাদের জন্য এখনও দ্বার উন্মুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, বিরোধী দল আন্দোলনের পরিবর্তে সংসদে এসে তাদের বক্তব্য তুলে ধরতে পারে। জাতীয় সংসদ গণতান্ত্রিক কার্যব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু। সংসদীয় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব।

আলোচনায় সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ-ইইউ সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সংসদীয় বাজেট ব্যবস্থাপনা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম আয়োজনের বিষয়টি আলোচনায় উঠে আসে। একই সঙ্গে শ্রম আইন সংশোধন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়।

এ সময় গণতান্ত্রিক ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা সুদৃঢ় করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার দীর্ঘ সময় পর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ পরিচয়ে আফগান লিগের ড্রাফটে নাম নিবন্ধন করলেন আমির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ব্রিটিশ পরিচয়ে আফগান লিগের ড্রাফটে নাম নিবন্ধন করলেন আমির

মোহাম্মদ আমির আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম নিবন্ধন করেছেন। ৩০ জনের বেশি পাকিস্তানি এই লিগে খেলার জন্য নাম দিয়েছেন। তবে, আমিরের নাম তালিকায় নেই, তিনি ব্রিটিশ পরিচয়ে নাম নিবন্ধন করেছেন। এই তথ্যটি ক্রিকবাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব অর্জন করেছেন তার ব্রিটিশ স্ত্রীর মাধ্যমে। গত মে মাসে তিনি নাগরিকত্বের প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ট্রেন্ট রকেটসের হয়ে স্থানীয় খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন। এবার তিনি এপিএলে ব্রিটিশ পরিচয়ে নাম দিয়েছেন।

ক্রিকবাজের প্রতিবেদনের অনুযায়ী, আমির এপিএলের ড্রাফটের আগে প্লাটিনাম ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। আসরের ড্রাফট ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে, যা ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এটি হবে এপিএলের প্রথম আসর।

এপিএলে ব্রিটিশ হিসেবে নাম দেওয়ার পর প্রশ্ন উঠেছে, আমির কি আইপিএলেও নাম নিবন্ধন করবেন। রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়রা কার্যত নিষিদ্ধ। ২০১৫ সালে আইপিএলে খেলা সর্বশেষ পাকিস্তানি খেলোয়াড় আজহার মাহমুদ, তিনিও ব্রিটিশ পরিচয়ে খেলেছিলেন।

২০১৬ সালে ব্রিটিশ আইনজীবী নারজিস খানকে বিয়ে করার পর আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি কয়েকবার বলেছেন, যদি সুযোগ আসে, তবে আইপিএলে খেলতে চান। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে এক পডকাস্টে তিনি বলেন, ‘সত্যি, সুযোগ পেলে আমি আইপিএলে খেলব। এটা প্রকাশ্যে বলছি। কিন্তু সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছর হয়তো আইপিএলে খেলার সুযোগ আসবে। সুযোগ দিলে খেলব না কেন? আমি আইপিএলে খেলব।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেভারকুসেনের প্রতিপক্ষ লিপজিগ, বায়ার্ন খেলবে হার্থার বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


লেভারকুসেনের প্রতিপক্ষ লিপজিগ, বায়ার্ন খেলবে হার্থার বিপক্ষে

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : জার্মান কাপের শেষ ষোলো পর্বের ড্রয়ে বায়ার লেভারকুসেনের প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে আরবি লিপজিগ। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে বুন্দেসলিগা-২-এর শীর্ষ দল হার্থা বার্লিনের বিরুদ্ধে খেলবে। এই ড্রটি অনুষ্ঠিত হয় রোববার ডর্টমুন্ডে।

২০২৪ সালে লিগ ও কাপের শিরোপা জিতে ডাবল জয়ের কৃতিত্ব অর্জন করেছিল লেভারকুসেন। অপরদিকে, লিপজিগ ২০২২ ও ২০২৩ সালে টানা দুইবার জার্মান কাপের শিরোপা জিতেছিল।

শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে মুখোমুখি হবে বুন্দেসলিগার দুই দল। লেভারকুসেন এবং লিপজিগের লড়াইয়ের পাশাপাশি অন্য একটি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট। ২০১৭ সালের ফাইনালে এই দুই দলের দেখা হয়েছিল।

বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্নের সামনে এবার প্রতিপক্ষ হিসেবে হাজির হচ্ছে বুন্দেসলিগা-২-এর শীর্ষ দল হার্থা। দ্বিতীয় টায়ারের লিগে হার্থা সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের মাঠ আলিয়াঁজ এরেনাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

অন্য ম্যাচগুলোতে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের প্রতিপক্ষ হবে ডার্মস্টাডট, কাইজারস্লটার্ন খেলবে ফ্রেইবুর্গের বিরুদ্ধে, হোলস্টেইন কিলের প্রতিপক্ষ কোলন এবং অসবার্র্গের মুখোমুখি হবে বোখাম।

গত মৌসুমের ফাইনালিস্ট স্টুটগার্ট নিজেদের মাঠে আতিথ্য দেবে ডায়নামো ড্রেসডেনকে।

আগামী ১ ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ম্যাচগুলো। ২০২৭ সালের ২৯ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


সালমানের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার জনতা ব্যাংক থেকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ঋণের নামে ১১০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) তাকেসহ ৬৭ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেছে সংস্থাটি।

দুদক জানায়, সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৬টি মামলায় ৬ হাজার কোটি টাকা আত্মসাতের দালিলিক নথিপত্র তারা সংগ্রহ করেছে।

সালমান এফ রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার, তার বিরুদ্ধে আর্থিক খাত থেকে অন্তত ৫০ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানের কাজ শুরু করেছে দুদক। এর মধ্যে জনতা ব্যাংক থেকে ঋণের নামে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, সোমবার জনতা ব্যাংক থেকে কাগুজে প্রতিষ্ঠান খুলে ঋণের ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তিনটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এফ রহমান, ভাই আহমেদ সোহেল এফ রহমান এবং ব্যাংক সংশ্লিষ্ট ৬৭ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, মোট ১৬টি মামলার মধ্যে তিনটি মামলার দায়ের হয়েছে, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটের পরিমাণ ৬ হাজার কোটি টাকার বেশি।

সংস্থাটি বলছে, ঋণ জালিয়াতির এসব ঘটনায় ব্যাংকের পরিচালনা পর্ষদ বা অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%