ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারানো ফুটবলারের পাশে দাঁড়ালেন মেসি ও অ্যান্তোনেলা


ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারানো ফুটবলারের পাশে দাঁড়ালেন মেসি ও অ্যান্তোনেলা

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী ও সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। সেই কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি এবং তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। তারা প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করেছিলেন। সম্প্রতি ত্রেহো তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একটি সাক্ষাৎকারে।

লা রেডিওর একটি অনুষ্ঠানে ত্রেহো জানিয়েছেন, অ্যান্তোনেলার ফাউন্ডেশন থেকে তাদের ক্যাম্পের জন্য তাঁবু, খাবার, পানীয় এবং ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, "প্রথম যিনি আমাদের সহায়তা করেছিলেন, তিনি অ্যান্তোনেলা রোকুজ্জো। তার ফাউন্ডেশনের মাধ্যমে ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু পাঠানো হয়েছিল। ফলে পানীয় কিংবা খাবারের কোনো অভাব হয়নি।"

এছাড়া, মেসিও তার ব্যবহৃত পোশাক ও জুতা পাঠিয়েছিলেন ত্রেহোর জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, "অন্য স্যুটকেসটি পাঠিয়েছিলেন লিও মেসি। সেখানে ছিল তার নিজের পোশাক ও জুতা। আমার জীবনের অত্যন্ত কঠিন সময়ে তিনি সেগুলো পাঠিয়েছিলেন। তখন তিনি বিশ্বকাপে খেলছিলেন। এত ব্যস্ততার মধ্যেও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই অসাধারণ।"

আরও পড়ুন: ব্যালন ডি’অরে দেশগুলো কাকে ভোট দিল, কেইন এমবাপ্পেকে হারালেন

ত্রেহো আরও জানান, ভেনেজুয়েলার মোনাগাস এবং ইন্টার মায়ামিও সেই দুর্যোগের সময় তাকে যথেষ্ট সহায়তা করেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘এক্স-মেন’ এবং ‘স্টার ট্রেক’-এর অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন এই ব্রিটিশ তারকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার নিজ বাড়িতে মৃত্যু ঘটে প্যাট্রিক স্টুয়ার্টের। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৬ বছর।

একটি বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগ এবং লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। মৃত্যুর শেষ সময়ে তার পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল।

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ভালোবাসা, সংগীত, প্রার্থনা, হাসি-কান্নার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি তার জীবনের শেষ দিনগুলো। তবে কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুর সংবাদে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে স্যার ইয়ান ম্যাকেলান তাকে ‘প্রজন্মের সবচেয়ে সম্মানিত ও প্রিয় অভিনেতা’ হিসেবে অভিহিত করেছেন। ভক্তরা হলিউড বুলেভার্ডের ওয়াক অফ ফেমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

অভিনয়ের পাশাপাশি মানবাধিকার, পারিবারিক সহিংসতার শিকার মানুষ, শরণার্থী এবং প্রাণিকল্যাণের পক্ষে কাজ করেছেন প্যাট্রিক স্টুয়ার্ট। তিনি স্ত্রী সানি ওজেল এবং আগের সংসারের দুই সন্তান ড্যানিয়েল ও সোফিকে রেখে গেছেন।

১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে যুক্ত হন ব্রিটেনের খ্যাতনামা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে। মঞ্চে দীর্ঘদিন অভিনয় করে তিনি প্রতিষ্ঠা পান একজন দক্ষ অভিনেতা হিসেবে।

১৯৮৭ সালে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এরপর একে একে অভিনয় করেন ‘এক্স-মেন’, ‘লোগান’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র মতো প্রজেক্টে।

ব্রিটিশ মঞ্চ থেকে ব্রডওয়ে পর্যন্ত বিস্তৃত ছিল তার অভিনয়জীবন। মঞ্চ ও পর্দায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। এরপর থেকেই অভিনেতার নামের আগে ‘স্যার’ শব্দটি যুক্ত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড, আবেদন ৯ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড, আবেদন ৯ নভেম্বর পর্যন্ত

স্কয়ার গ্রুপের অধীনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘ট্রেড ক্যাটাগরি এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে। তবে প্রার্থীদের জন্য একটি শর্ত রয়েছে, তা হলো স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল হিসেবে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলাম গ্রহণ করে মার্কিন তরুণী: ‘যা খুঁজছিলাম, সব পেয়ে গেছি’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ইসলাম গ্রহণ করে মার্কিন তরুণী: ‘যা খুঁজছিলাম, সব পেয়ে গেছি’

এক মার্কিন তরুণী ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে আত্মিক শান্তি ও জীবনের প্রকৃত পথ খুঁজে পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পবিত্র ইসলাম গ্রহণের পর তিনি বলেন, ‘জীবনজুড়ে আমি যা খুঁজছিলাম, তার সবই ইসলামে এসে খুঁজে পেয়েছি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ওই তরুণীকে হিজাব পরিহিত অবস্থায় তার ইসলাম গ্রহণের অভিযাত্রা শেয়ার করতে দেখা যায়।

ভিডিওতে ওই মার্কিন তরুণী জানান, দীর্ঘ সময় ধরে তিনি জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন। নানা পথ পরিক্রমার পর ইসলাম এবং এর জীবনদর্শনের মুখোমুখি হন তিনি। ইসলামের বিধান, শৃঙ্খলিত জীবনযাপন এবং সৃষ্টিকর্তার একত্ববাদের যে শিক্ষা, তা তার মন ও আত্মাকে গভীরভাবে স্পর্শ করে।

তিনি আরও উল্লেখ করেন, ইসলাম গ্রহণ করার পর থেকে তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। পূর্বে যে শূন্যতা কাজ করত, তা এখন ঈমানের আলোয় পরিপূর্ণ। পবিত্র কুরআন ও মহানবী (সা.)-এর জীবনদর্শনের অনুসরণ তাকে এক অমলিন মানসিক প্রশান্তি ও সত্যের দিশা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে এবং অসংখ্য নেটিজেন ওই তরুণীকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।

জানা যায়, ইসলাম গ্রহণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করা সেই আমেরিকান তরুণীর নাম এরিকা স্ল্যাটারি। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা এরিকা দীর্ঘদিন ধরেই জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন।

একপর্যায়ে বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য মেসেজ’ (The Message) দেখার পর ইসলামের প্রতি তার গভীর কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় তিনি পবিত্র কুরআন অধ্যয়ন শুরু করেন। কুরআনের অনুশাসন ও সৃষ্টি তত্ত্বের সুস্পষ্ট ব্যাখ্যা তার হৃদয় স্পর্শ করে, যা তাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি ও বদলে যাওয়া জীবনের গল্প টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করেন এরিকা। তার এই আবেগঘন বার্তা ও অভিজ্ঞতা বর্তমানে নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ

মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে বৃষ্টির কারণে বাধা সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নেওয়া হয়েছে বৃষ্টির কারণে। যদিও বিরতির আগে ব্যাট হাতে বাংলাদেশ সুবিধা করতে পারেনি, তবে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে তারা দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে গেছে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড অর্জন করেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের শুরুটা ভালোই ছিল। কিন্তু ১ উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করার পর বাংলাদেশ দ্রুত বিপর্যয়ে পড়ে।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ রানের ব্যবধানে বাংলাদেশ আরও ৩ উইকেট হারায়। ফলে ১ উইকেটে ২৮ রান থেকে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৩। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। রোস্টন চেজ ৩টি এবং শামার জোসেফ ১টি উইকেট নেন।

বর্তমানে বাংলাদেশের লিড ৬১ রান, এবং হাতে রয়েছে ৬ উইকেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%