০১:০৭ পি.এম
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। আগুনটি আশপাশের কিছু ভবনেও ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে দ্বীপটির পশ্চিম উপকূলের পাটং সৈকতের নিকটে একটি শহর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠান অবস্থিত ভবনটিতে আগুনের প্রথম সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
পুলিশের তথ্যমতে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এর আগে, চার মাস আগে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন