ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলের নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হবে না: নির্বাচন কমিশন প্রধান


ইসরাইলের নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হবে না: নির্বাচন কমিশন প্রধান

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগে চলমান তদন্তের ফলে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হবে না, এমনটি জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান।

রোববার তিনি মন্তব্য করেন, এই পর্যন্ত যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো কেবল সন্দেহের পর্যায়ে রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

গত সপ্তাহে নির্বাচন কমিটির প্রধানের অনুরোধে দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেত তদন্ত শুরু করে। এই তদন্তের উদ্দেশ্য ছিল ইসরাইলের আরব জনগোষ্ঠীর রাজনৈতিক দল রাম কাতার থেকে অর্থ পেয়েছে কি না, তা খতিয়ে দেখা। তবে কাতার এবং দলটি উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

তদন্ত শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ভোট ‘চুরির’ অভিযোগ তুলতে শুরু করেছে। এবারের নির্বাচনে আরব দলগুলো অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, ফলে বিরোধী দলগুলোর নেতৃত্বে সরকার গঠনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ শিন বেতের প্রধান এবং দেশটির অ্যাটর্নি জেনারেলের পাশে দাঁড়িয়ে ইসরায়েলিদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে আপনারা যে রায় দিয়েছেন, তার প্রতি সম্মান দেখানো হবে।’ একই সঙ্গে তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

সোলবার্গ আরও বলেন, ‘কোনো অনিয়মের ঘটনা ঘটে থাকলে তা বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।’ তবে তিনি উল্লেখ করেন যে, এখন পর্যন্ত ‘সন্দেহগুলো কেবল সন্দেহই রয়ে গেছে’।

তিনি আরো বলেন, ‘সত্য উদ্ঘাটনে আমরা অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করব এবং ঘটনার গভীরে গিয়ে প্রকৃত সত্য বের করে আনব।’

তার ভাষ্য, ‘শেষ পর্যন্ত অভিযোগগুলো সত্য প্রমাণিত হলেও তাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা কিংবা সামগ্রিক ফলাফল প্রশ্নবিদ্ধ হবে না—এটাই আমাদের অবস্থান।’

তবে লিকুদ পার্টি রোববার এক বিবৃতিতে সোলবার্গের বক্তব্যকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছে। দলটির প্রশ্ন, অভিযোগের গুরুত্ব স্বীকার করার পরও কীভাবে তিনি বলতে পারেন যে এসব অভিযোগ নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন: মোবাইলের ভিডিওতেই মিলল সূত্র: ধর্ষণের পর তরুণী হত্যায় রিফাতের ফাঁসি

লিকুদ পার্টি আরও বলেছে, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলের নির্বাচনের ফলাফলের ওপর একটি কালো মেঘ ঝুলে থাকবে।’

অন্যদিকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট সোলবার্গের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, নেতানিয়াহু নির্বাচনের ফলাফলকে অগ্রহণযোগ্য প্রমাণের চেষ্টা করছেন।

এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ‘নির্বাচনের ফল অস্বীকার করা, জনগণের মতামতকে দুর্বল করা, একটি পুরো জনগোষ্ঠীকে হেয় করা এবং ইসরাইলকে আবারও নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার ঘৃণ্য ও বিদ্বেষপূর্ণ চেষ্টা ব্যর্থ হয়েছে।’

সরকার গঠনে অনিশ্চয়তা

আরও পড়ুন: বাকাস'র সভাপতি শাহীন ও মহাসচিব মাহবুবের অভিষেক অনুষ্ঠিত

মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো জোটই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নেতানিয়াহু এবং তার মিত্ররা পেয়েছেন ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের শিবির পেয়েছে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

তবে নির্বাচনের ফলাফলে আরব দল রাম এবং জয়েন্ট লিস্টের উত্থান স্পষ্ট হয়েছে। দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিষয়ে বিবেচনা করছেন আইজেনকোট। তার অনেক সমর্থক এ পদক্ষেপ নেওয়ার পক্ষে থাকলেও সম্ভাব্য জোটের কয়েকটি শরিক দল এর বিরোধিতা করছে।

নির্বাচনের দিন থেকেই নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেন। এর আগে নির্বাচনী প্রচারেও তিনি দলগুলোকে দেশের জন্য হুমকি হিসেবে তুলে ধরেছিলেন।

আরও পড়ুন: ফরিদপুরে বাস উল্টে খাদে, ২০ যাত্রী আহত

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এ প্রচারণা ইসরাইলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে রেকর্ডসংখ্যক ভোটারকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর যারা দেশটিতে থেকে গিয়েছিলেন, তাদের বংশধররাই মূলত এই আরব সংখ্যালঘু জনগণের অংশ। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তারা।

রাম দলের প্রধান মানসুর আব্বাস বিদেশি অর্থায়নের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তদন্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এ ঘটনার সঙ্গে তাঁর দলের ‘কোনো ধরনের সম্পৃক্ততা নেই’।

অন্যদিকে কাতার অভিযোগগুলোকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে।

রোববার সোলবার্গ বলেন, অভিযোগগুলোর তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে চলবে। তবে এ ধরনের বক্তব্যের কারণে আরব জনগণের ভোটাধিকার নিয়ে কোনো সন্দেহ তৈরি হওয়া উচিত নয়।

আরও পড়ুন: যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

তিনি বলেন, ‘যেসব নাগরিক ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।’

ভোট কেনার অভিযোগে আটক একজন মুক্ত

এদিকে নির্বাচনের দিন রামের পক্ষে ভোট কেনার অভিযোগে পৃথক একটি মামলায় গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনকে মুক্তি দিয়েছেন ইসরাইলের একটি আদালত। একই মামলায় আরেকজনের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে এবং তৃতীয় একজনকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে রোববার পুলিশ জানিয়েছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, রামের পক্ষে ভোট কেনার সন্দেহে খামভর্তি টাকা নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দলটি।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বিচারক এরান জাবারি এক সন্দেহভাজনকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে গুরুতর সন্দেহ থাকলেও গ্রেপ্তারের পর থেকে মামলার পক্ষে নতুন কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি; বরং প্রমাণের ভিত্তি আরও দুর্বল হয়েছে বলে বিচারক মন্তব্য করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্য এক সন্দেহভাজনের আটকাদেশ বাড়ানোর পক্ষে নতুন কোনো প্রমাণ হাজির করতে না পারায় বিচারক পুলিশের সমালোচনা করেন।

নির্বাচনের দিন এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এ গ্রেফতারের বিষয়টি প্রকাশ করেছিলেন। তখন তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে কেন তাদের ভোটকেন্দ্রে গিয়ে লিকুদ পার্টিকে ভোট দেওয়া প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচনে।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন, যা শূন্য ঘোষিত ৩২৩ সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচনের জন্য নির্ধারিত সময়সূচির মধ্যে পড়ে। দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

ঘোষিত সময়সূচির অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে নির্ধারিত সময় ছিল। উক্ত প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুসারে এলিজা জামানের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়।

এটি উল্লেখযোগ্য যে, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার পর আসনটি শূন্য হয়ে যায়। এরপর ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির দিন ধার্য করা হয়। ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আজ ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভোটগ্রহণের তারিখ আগামী ১২ নভেম্বর নির্ধারিত রয়েছে। তবে চূড়ান্ত বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি কেবল একজন বৈধ প্রার্থী থাকে, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডান ও বামপন্থীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে মধ্য-ডানপন্থীদের একক প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে প্রস্তাবিত প্রাইমারিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী এদুয়ার ফিলিপ।

এ খবরটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর অধীনে দায়িত্ব পালন করেছেন। তিনি মধ্য-ডানপন্থী দল হরাইজনসের প্রার্থী হিসেবে পরিচিত। জনমত জরিপে তিনি মধ্য-ডানপন্থী অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে আছেন।

রোববার সন্ধ্যায় ফ্রান্সের টিএফ১ টেলিভিশনের সংবাদ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপ মধ্য-ডানপন্থীদের একক প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রাইমারিতে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন।

তিনি মন্তব্য করেন, ‘আমার মনে হয় না এই প্রাইমারি নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে।’ তার মতে, এই ধরনের উদ্যোগ কেবল ‘বিভক্তি ও বিভ্রান্তি’ সৃষ্টি করবে।

ফিলিপ আরও বলেন, বিভিন্ন প্রার্থীকে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করতে হবে।

তার এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত পাওয়া গেছে যে, জনমত জরিপে পিছিয়ে থাকা প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে মধ্য-ডানপন্থীদের অপেক্ষাকৃত শক্তিশালী প্রার্থীদের জয়ের পথ সহজ করতে পারেন।

এর আগে গত সপ্তাহে মধ্য-ডানপন্থী আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও মাখোঁ সরকারের সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল একক প্রার্থী বাছাইয়ের জন্য প্রাইমারি নির্বাচনের প্রস্তাব দেন।

এদিকে, জনমত জরিপে বর্তমানে এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালি দলের নেতা মেরিন ল্য পেন। অন্যদিকে, কট্টর বামপন্থী ফ্রান্স আনবোড দলের প্রবীণ নেতা জঁ-লুক মেলানশোঁও জনমত জরিপে ভালো অবস্থানে রয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বছর ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত পর্বের ভোট হবে ২ মে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে স্বেচ্ছায় রক্তদান দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ফেনীতে স্বেচ্ছায় রক্তদান দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ফেনী, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব-উল করিম।

সোমবার সকাল ১০টায় র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিকুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সদস্য ওসমান গনি রাসেল, নিরাপদ সড়ক আন্দোলনের সাবেক জেলা সভাপতি জিয়া উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজানুল আলম চৌধুরী প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বাসস’কে বলেন, ‘রক্ত এটা আল্লাহর দান। রক্তের প্রয়োজনীয়তা আমরা তখন বুঝি যখন আমাদের কারো প্রয়োজন দেখা দেয়। এ ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তাদের এগিয়ে আসতে হবে। যদিও আমরা এ বিষয়ে এখন অনেকটা এগিয়ে।

কিন্তু, আমাদের আরো এগিয়ে আসতে হবে। রক্ত দিয়ে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া অধিদপ্তর: সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


আবহাওয়া অধিদপ্তর: সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কিত তথ্য অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আজ সকাল ৬টায় এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিলো এবং আজ রাত নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ১৩ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%