০২:১৩ পি.এম
খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের চার নেতাকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসনপাড়ার একটি বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানিয়েছেন, হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন মাটিরাঙা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীণ ত্রিপুরা, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন ত্রিপুরা এবং সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল। তাদের মধ্যে প্রবীণ ত্রিপুরা ও সুমন ত্রিপুরা বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেছেন যে, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসনপাড়ায় একটি বিদ্যালয়ের সামনে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন