০৫:১৪ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। তার পরিকল্পনা হলো ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদ নির্মাণ শেষ করে ১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে দুবাইয়ে বসবাস করা।
শুক্রবার (৯ অক্টোবর) তিনি সাংবাদিকদের সামনে এই তথ্য জানান। সম্প্রতি রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে তার ছেলে গোলাম নবী আজাদ পরাজিত হওয়ার পর বিদেশে চলে যাওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করেন।
মুসলিম-অধ্যুষিত রেজিনগর আসনের উপনির্বাচনে বিজেপি দলটি বড় ব্যবধানে জয়লাভ করেছে। বিজেপির প্রার্থী শঙ্কররাভ সর্দার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদকে পরাজিত করেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন হুমায়ুন কবীর। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের কর্মকর্তারা গত দুই মাস ধরে বিজেপি প্রার্থীকে জেতাতে কাজ করেছেন।
হুমায়ুন কবীর বলেন, “এটি জনগণের রায় নয়। আসনটিতে বিজেপিকে জেতাতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে।”
তিনি জানান, ২০২৮ সালের ৬ ডিসেম্বরের মধ্যে বাবরি মসজিদের আদলে নির্মাণাধীন মসজিদের কাজ শেষ করে দুবাইয়ে চলে যাবেন। সেখানে ১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে বসবাসের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পরেই দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে হুমায়ুন কবীরের।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
তবে বিদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করলেও রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর বিষয়ে তার পরিকল্পনায় ভিন্ন ইঙ্গিত রয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। ফলে দুবাইয়ে বসবাসের পরিকল্পনার পাশাপাশি ভবিষ্যতে ভারতের রাজনীতিতে তার ভূমিকা কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন