০৬:১৯ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রশাসন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা থেকে সরে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায়, তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।
এর আগে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। গত শুক্রবার লেনদেন শেষে অপরিশোধিত তেলের দাম গত ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
তবে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াসংশ্লিষ্ট কয়েকটি নতুন নিষেধাজ্ঞার কার্যকর পরিকল্পনা স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমার আগেই নেওয়া এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং দেশটির জ্বালানি তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করার পরিকল্পনা থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন।
রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ সৃষ্টি করেছিল। বাজারসংশ্লিষ্টদের ধারণা ছিল, নতুন বিধিনিষেধ কার্যকর হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে। এই আশঙ্কায় গত কয়েক দিনে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল।
কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় সেই উদ্বেগ কিছুটা কমেছে। ফলে সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা প্রশমিত হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা দিয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন