০৫:১৫ পি.এম
রাজশাহীর পুঠিয়া এলাকার আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজারের একটি ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ রেখা খাতুন নামের আশরাফুলের দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে। আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তার প্রথম স্ত্রী তারাপুরে থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝে মাঝে প্রথম স্ত্রীর বাড়িতে যেতেন আশরাফুল। এ কারণে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে। শনিবার ভোরে এই বিরোধের জেরে রেখা ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ করা হয়েছে।
রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেকে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তার দেখভালের জন্য প্রথম স্ত্রী সেখানে উপস্থিত আছেন।
ওসি আরও জানান, ঘটনার পরেই দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন