প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন। তিনি কিছুদিন অসুস্থ থাকার পর নিজ গ্রাম সান্তুক পিম্প্রিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, দিল্লিতে পুলিশের হেফাজতে রয়েছেন দীপক। দাদির মৃত্যুর সময়ও তিনি বাড়িতে ফিরতে পারেননি।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে আটক হন দীপক। তিনি দিল্লির যন্তর মন্তরে দলের পূর্বনির্ধারিত বিক্ষোভে অংশগ্রহণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে।
দলটির দাবি, দীপকের সঙ্গে আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও দিল্লিতে বিমান অবতরণের পর পুলিশ আটক করে। ভোটার তালিকায় কারসাজি এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ৬ নম্বর ফর্মে পরিবর্তনের অভিযোগ তুলে বিক্ষোভের পরিকল্পনা করেছিল ককরোচ জনতা পার্টি।
দলটির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় কারসাজি করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে কর্মসূচি নেওয়া হয়েছিল।
তবে নিরাপত্তা ও প্রক্রিয়াগত কারণ দেখিয়ে দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। একই সঙ্গে নয়াদিল্লি এলাকায় নিষেধাজ্ঞাও জারি করা হয়। তিন নেতা আটক থাকায় দলের সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্ডেকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, আটক তিন নেতাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি। অন্যদের সঙ্গেও তাদের যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। ককরোচ জনতা পার্টি অবিলম্বে তিন নেতার মুক্তি দাবি করেছে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন