ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলের ছবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


কিশোরগঞ্জে ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলের ছবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার সমন্বয় ও দীনের সাথে দুনিয়ার শিক্ষা এই মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার সকালে কিশোরগঞ্জ জেলার সদর মহিনন্দ ইউনিয়নের অক্টোর মোড় সংলগ্ন ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলে পবিত্র কুরআন শরীফের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ছোবহানিয়া কামেল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি), কবি ও লেখক মাওলানা সাইফ সিরাজ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাও উমর ফারুক এবং সাধারণ কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও আব্দুল মতিন, মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম মাও মাহফুজুর রহমান, বেরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী, অভিভাবক মাও দ্বীন ইসলাম, ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষক তাওহীদা আক্তার, হুমায়ুন ও জুবায়ের আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা উল্লেখ করেন, বইয়ের খাতার পাঠ্য কেবল মেধা বৃদ্ধি করে, কিন্তু নির্মূল আনন্দ ও ভালোবাসার স্পর্শ শিশুর কোমল মনকে মানবিক করে তোলে। বক্তারা বলেন, আমাদের ছোট্ট সোনামণিদের মুখস্থ বিদ্যার জালে বন্দি রাখা উচিত নয়। ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, হাসি-আনন্দ ও সৃজনশীলতার একটি আনন্দময় পরিবেশ তৈরি করা হয়, যাতে প্রতিটি শিশু তার নিজস্ব আলোয় উদ্ভাসিত হতে পারে।

আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত

শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামিক শিক্ষায় পারদর্শী হওয়ার পাশাপাশি সকল বিষয়ে দক্ষতা অর্জন। প্রকৃতির সবুজ ছায়ায়, খেলাধুলার উচ্ছ্বাসে আর আনন্দের জোয়ারে যখন আমাদের সোনামণিরা মেতে ওঠে, তখন তারা ফুলের মতো পবিত্র ও সুন্দর হয়ে ওঠে। বক্তারা বিশ্বাস করেন, আজকের এই ছোট্ট আনন্দ-উল্লাস ও নৈতিক শিক্ষার ভিত্তি আগামী দিনে তাদের একজন পরিপূর্ণ মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে।

বক্তারা বলেন, আমাদের ভাবনায় শিশুদের দীপ্ত ভবিষ্যৎ আনন্দময় শিখন, বইয়ের বোঝা নয়, বরং খেলার ছলে এবং হাসিমুখে আনন্দের সাথে জ্ঞানার্জন। ছোটবেলা থেকেই হৃদয়ে সততা, সহমর্মিতা, একে অপরকে ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা করার মানসিকতা তৈরি করা উচিত। সৃজনশীলতার বিকাশ যেমন ছবি আঁকা, বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিশুদের স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করার সুযোগ দেওয়া। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সুন্নতি আদব-কায়দায় একটি সুন্দর জীবন গঠন করা।

বক্তারা আশা প্রকাশ করেন, আমাদের এই ছোট্ট প্রাঙ্গণটি হোক আপনার সন্তানের হাসি-কান্না, আনন্দ এবং স্বপ্নযাত্রার সবচেয়ে নিরাপদ ও প্রিয় ঠিকানা। আসুন, একসাথে গড়ি একটি সুন্দর, মানবিক ও আলোকিত আগামী। সভার সমাপ্তি দোয়ার মাধ্যমে হয়, যেখানে সকলের নেক হায়াত ও বিদ্যালয়ের অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত, ৫১৮ শিক্ষার্থী অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


কাপাসিয়ায় শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত, ৫১৮ শিক্ষার্থী অংশগ্রহণ

"কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ" (কেআরএমএসসি) গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে শিক্ষা বৃত্তি ২০২৬ এর পরীক্ষা আয়োজন করেছে। ২১ নভেম্বর শনিবার সকালে বিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।

বিভিন্ন স্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণির ৫'শ ১৮ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উপর একশত নাম্বারে দুই ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ গ্রেড বৃত্তির ব্যবস্থা রয়েছে, এবং তাদের জন্য সনদপত্র, ক্রেস্ট ও আকর্ষণীয় নানা পুরস্কারও প্রদান করা হবে।

আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় একযোগে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এর আগে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তার জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা ব্যাপী ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫'শ ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ৩'শ ৬ জন এবং অষ্টম শ্রেণির ২'শ ১২ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ‘সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে। শনিবার (২১ নভেম্বর) টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সভায় অ্যাডভোকেট জামাল উদ্দিনকে সভাপতি এবং সাজ্জাদ কাদির সোহেলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকার (পীর সাহেব, সারওয়ারি কালামিয়া দরবার শরীফ), খন্দকার মাসুদ পারভেজ (সভাপতি, টাঙ্গাইল জেলা সাংবাদিক জোট), কবি জসিম সরকার (সাবেক সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী), বিমল চন্দ্র সরকার (সাধারণ সম্পাদক, পূজা উদ্‌যাপন কমিটি টাঙ্গাইল জেলা শাঁখা), মনির হক চিশতী, ওসমান মোল্লা পীর এবং তুহিনুর রহমান লিটন। যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইব্রাহিম, আবু সায়েম ও অ্যাডভোকেট আমজাদ উদ্দিন। সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুল আউয়াল খান চিশতী, সাইফুল্লাহসহ অন্যান্যরা।

নবগঠিত ‘সবার জন্য বাংলাদেশ’ এর উপদেষ্টাদের মধ্যে আছেন অধ্যাপক দেবাশীষ দেব (সভাপতি, উদিতি টাঙ্গাইল), শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা শিক্ষক সমিতি), সমরেশ পাল (সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ) ও সিরাজুল ইসলাম (রিজু বাউলা)।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রুফায়দা পন্নী ও শামসুল হুদা, স্ট্যান্ডিং কমিটির সদস্য উম্মে তিজান মাখদুমা পন্নী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পিরজাদা মুখলেসুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আলী রেজা, বীর মুক্তিযোদ্ধা লাভলু মিয়া, সৈয়দ সাইফুল ইসলাম, জাহিদ হোসেন হেলাল, মো. আবু সায়েদ, মো. ফিরোজ খান, পলাশ চন্দ্র পাল, শহিদুর রহমান চিশতী, বজলুর রহমান, রমেশ কুমার কোচ এবং আব্দুর রহিম তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের গাজীপুর-টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. নজমম আল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম মোশাররফ হোসেন খান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ কাদির খান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশ সবার। এ দেশের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।’

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে শর্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি করতে আগ্রহী। তিনি এমন একটি চুক্তির প্রস্তাব করছেন, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে বাধা দেবে। তবে, তেহরান নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায়, যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে তারা আগ্রহী।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের সঙ্গে টেলিফোনে সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরান বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পরদিনই তারা সেই চুক্তি থেকে সরে যায়।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে।’ তাই তিনি একটি স্থায়ী সমঝোতা করতে চান। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ফক্স নিউজকে জানান, ‘আমি এমন একটি চুক্তি করতে যাচ্ছি, যা স্থায়ী হবে।’

তিনি ভবিষ্যতে নিশ্চিত করতে চান যে, যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারে না। ট্রাম্প ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও আলোচনা করেন। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের একাধিক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। এটিকে আপনারা চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।’ তিনি মন্তব্য করেন, ইরানের বর্তমান নেতৃত্ব আলোচনার ক্ষেত্রে কিছুটা বেশি বাস্তববাদী হতে পারে। তবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন।

অন্যদিকে, ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

আরাগচি জানান, তেহরান এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের আশঙ্কা তৈরি করবে না। তিনি বলেন, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র যে সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী, তার নিশ্চয়তা চায় ইরান। এ বিষয়ে আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তনের বিষয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চীন ও রাশিয়া পরিবর্তনের বিরোধিতা করছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে ইরানের ভেতরেও সমর্থক ও বিরোধী—দুই পক্ষ রয়েছে।

আরাগচি জানান, ইরানের অন্যতম প্রধান শর্ত হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা। তবে তিনি মনে করেন, এ বিষয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরান প্রস্তুত। তবে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা যুদ্ধের ময়দানে অর্জিত সাফল্য নষ্ট হয়—এমন কোনো চুক্তি মেনে নেবে না তেহরান।

আরাগচির ভাষায়, ‘আমরা একটি ভালো, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ চুক্তি চাই। এমন চুক্তি চাই, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথ বন্ধ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, হতাহতের ঘটনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, হতাহতের ঘটনা নেই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মঞ্জিল পরিবহণের এই বাসটি দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের শিকার হয়। হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, যাত্রী সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২১ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডের পাশে অবস্থিত প্রো-অ্যাকটিভ হাসপাতালের অপর পাশে চলন্ত মঞ্জিল পরিবহণের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে যাত্রী সংখ্যা কম থাকায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। ফলে কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী, যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত আগুন লাগিয়েছে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।" তিনি আরও জানান, গাড়ির চালকের সঙ্গে কথা বলার পর জানা যায়, তার গাড়িতে দুজন যাত্রী যাত্রীবেশে ওঠার কিছুক্ষণ পরই আগুন লাগিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "গাড়িতে মাত্র দুজন যাত্রী ছিল এবং আগুন ধরার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েছেন।" তবে তিনি নিশ্চিত করেছেন যে, আগুনের কারণ যান্ত্রিক ত্রুটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%