প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষার সমন্বয় ও দীনের সাথে দুনিয়ার শিক্ষা এই মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার সকালে কিশোরগঞ্জ জেলার সদর মহিনন্দ ইউনিয়নের অক্টোর মোড় সংলগ্ন ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলে পবিত্র কুরআন শরীফের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ছোবহানিয়া কামেল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি), কবি ও লেখক মাওলানা সাইফ সিরাজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাও উমর ফারুক এবং সাধারণ কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও আব্দুল মতিন, মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম মাও মাহফুজুর রহমান, বেরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী, অভিভাবক মাও দ্বীন ইসলাম, ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষক তাওহীদা আক্তার, হুমায়ুন ও জুবায়ের আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা উল্লেখ করেন, বইয়ের খাতার পাঠ্য কেবল মেধা বৃদ্ধি করে, কিন্তু নির্মূল আনন্দ ও ভালোবাসার স্পর্শ শিশুর কোমল মনকে মানবিক করে তোলে। বক্তারা বলেন, আমাদের ছোট্ট সোনামণিদের মুখস্থ বিদ্যার জালে বন্দি রাখা উচিত নয়। ইসলামিক আইডিয়াল ক্যাডেট স্কুলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, হাসি-আনন্দ ও সৃজনশীলতার একটি আনন্দময় পরিবেশ তৈরি করা হয়, যাতে প্রতিটি শিশু তার নিজস্ব আলোয় উদ্ভাসিত হতে পারে।
শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামিক শিক্ষায় পারদর্শী হওয়ার পাশাপাশি সকল বিষয়ে দক্ষতা অর্জন। প্রকৃতির সবুজ ছায়ায়, খেলাধুলার উচ্ছ্বাসে আর আনন্দের জোয়ারে যখন আমাদের সোনামণিরা মেতে ওঠে, তখন তারা ফুলের মতো পবিত্র ও সুন্দর হয়ে ওঠে। বক্তারা বিশ্বাস করেন, আজকের এই ছোট্ট আনন্দ-উল্লাস ও নৈতিক শিক্ষার ভিত্তি আগামী দিনে তাদের একজন পরিপূর্ণ মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
বক্তারা বলেন, আমাদের ভাবনায় শিশুদের দীপ্ত ভবিষ্যৎ আনন্দময় শিখন, বইয়ের বোঝা নয়, বরং খেলার ছলে এবং হাসিমুখে আনন্দের সাথে জ্ঞানার্জন। ছোটবেলা থেকেই হৃদয়ে সততা, সহমর্মিতা, একে অপরকে ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা করার মানসিকতা তৈরি করা উচিত। সৃজনশীলতার বিকাশ যেমন ছবি আঁকা, বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিশুদের স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করার সুযোগ দেওয়া। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সুন্নতি আদব-কায়দায় একটি সুন্দর জীবন গঠন করা।
বক্তারা আশা প্রকাশ করেন, আমাদের এই ছোট্ট প্রাঙ্গণটি হোক আপনার সন্তানের হাসি-কান্না, আনন্দ এবং স্বপ্নযাত্রার সবচেয়ে নিরাপদ ও প্রিয় ঠিকানা। আসুন, একসাথে গড়ি একটি সুন্দর, মানবিক ও আলোকিত আগামী। সভার সমাপ্তি দোয়ার মাধ্যমে হয়, যেখানে সকলের নেক হায়াত ও বিদ্যালয়ের অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন