১১:২০ এম
"কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ" (কেআরএমএসসি) গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে শিক্ষা বৃত্তি ২০২৬ এর পরীক্ষা আয়োজন করেছে। ২১ নভেম্বর শনিবার সকালে বিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।
বিভিন্ন স্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণির ৫'শ ১৮ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উপর একশত নাম্বারে দুই ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ গ্রেড বৃত্তির ব্যবস্থা রয়েছে, এবং তাদের জন্য সনদপত্র, ক্রেস্ট ও আকর্ষণীয় নানা পুরস্কারও প্রদান করা হবে।
আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় একযোগে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এর আগে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তার জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা ব্যাপী ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫'শ ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ৩'শ ৬ জন এবং অষ্টম শ্রেণির ২'শ ১২ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন