প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মঞ্জিল পরিবহণের এই বাসটি দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের শিকার হয়। হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, যাত্রী সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২১ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডের পাশে অবস্থিত প্রো-অ্যাকটিভ হাসপাতালের অপর পাশে চলন্ত মঞ্জিল পরিবহণের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে যাত্রী সংখ্যা কম থাকায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। ফলে কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী, যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত আগুন লাগিয়েছে।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।" তিনি আরও জানান, গাড়ির চালকের সঙ্গে কথা বলার পর জানা যায়, তার গাড়িতে দুজন যাত্রী যাত্রীবেশে ওঠার কিছুক্ষণ পরই আগুন লাগিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "গাড়িতে মাত্র দুজন যাত্রী ছিল এবং আগুন ধরার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েছেন।" তবে তিনি নিশ্চিত করেছেন যে, আগুনের কারণ যান্ত্রিক ত্রুটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন