প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) শূন্য আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়ন দাবি করতে বিশাল মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিটি শনিবার (২৮ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) শূন্য আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কিশোরগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডাঃ মোঃ এরশাদ আহসান সোহেল।
বিকেল ২টা থেকে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। এরপর, করিমগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল বের হয়ে তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন উপনির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে ডাঃ মোঃ এরশাদ আহসান সোহেলকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
কর্মসূচির শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডাঃ মোঃ এরশাদ আহসান সোহেল বলেন, "পতিত স্বৈরাচার ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাড়াইল ও করিমগঞ্জের সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।"
উপনির্বাচনের প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই এলাকার মানুষের সুখ-দুঃখ ও সম্ভাবনার সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে করিমগঞ্জ ও তাড়াইলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করব।"
এ সময় করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন