ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুলাই মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তি


জুলাই মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই বিপ্লবের সময় ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এনসিপির নেতাকর্মীরা। এ ঘটনায় থানার সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হন। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে আহত হন এক পুলিশ সদস্য।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ছায়েব আলী এক সময় মোগড়া ইউনিয়নের জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আখাউড়া থানায় দায়ের করা একটি মামলায় ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি ছায়েব আলী। তাকে গ্রেফতারের পর থানায় নেয়ার পথে তার সমর্থকরা প্রথমে পুলিশের ওপর হামলা করে। পরে দ্বিতীয় দফায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় থানার এলাকায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এদিকে ছায়েব আলীকে আটকের খবর ছড়িয়ে পড়লে এনসিপির শতাধিক নেতাকর্মী থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মিশন জানান, ছায়েব আলী এক সময় জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে তিনি এনসিপির সঙ্গে যুক্ত আছেন। তবে আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না।

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে কাদের সিদ্দিকী উপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে কাদের সিদ্দিকী উপস্থিত

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী, যিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

তিনি সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন। গাড়ি থেকে নেমে এসে ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষে তাকে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা ছবি তোলার চেষ্টা করলে কাদের সিদ্দিকীকে বলতে শোনা যায়, "এত ছবি তুলে কী হবে।"

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। এদিন আসামিপক্ষের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

তানিয়া আক্তার তাপসী ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি পোস্ট করে তিনি ভাইরাল হন।

পুলিশের সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্ত করে আটক করেন এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।

এদিকে, গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কিছু মামলা রয়েছে, যা তদন্তাধীন। তদন্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদরগঞ্জে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কাটা ধান নষ্ট হওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


বদরগঞ্জে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কাটা ধান নষ্ট হওয়ার শঙ্কা

রংপুরের বদরগঞ্জ উপজেলার আমন চাষিরা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন। কৃষকেরা জমি থেকে কাটা পাকা ধান শুকানোর জন্য খোলা স্থানে রেখেছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে কাটা ধান ভিজে গেছে। এতে তাঁদের ধান শুকানো, মাড়াই এবং ঘরে তোলার বিষয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে, তবে ধান পচে যাওয়ার পাশাপাশি কৃষকদের জন্য আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।

স্থানীয় আমন চাষিরা জানিয়েছেন, অগ্রহায়ণ মাস হচ্ছে আমন ধান কাটার সময়। এই সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা স্থানে শুকাতে রেখেছেন, আবার কেউ কেউ কাটা ধান জমিতেই স্তূপ করে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে যাওয়ায় ধান শুকানো ও নিরাপদে ঘরে তোলার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দামোদরপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কৃষক সৈয়দ সাহিবুল ইসলাম বলেন, ‘এবার দুই একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তুলব। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। এখন ধান কীভাবে ঘরে তুলব, সেটাই বুঝতে পারছি না। বৃষ্টি আরও কয়েক দিন চললে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে যাবে। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ঘরে তোলার সময় এসে এমন বিপদে পড়েছি।’

কালুপাড়া ইউনিয়নের কালা আমেরতল গ্রামের কৃষক আব্দুল মমিন বলেন, ‘পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে রেখেছি। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। বৃষ্টির কারণে ধান শুকানো যাচ্ছে না। ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়বে, সেই সঙ্গে ধান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।’

রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, রোববার রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদরগঞ্জ উপজেলায় ১৯ হাজার ৭৬৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।

বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সেলিনা আফরোজ বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে দ্রুত ধান রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেড়ায় বিএনপি নেতা মঈন উদ্দীন খাজা দল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


বেড়ায় বিএনপি নেতা মঈন উদ্দীন খাজা দল থেকে বহিষ্কার

পাবনার বেড়ায় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে বহিষ্কার করা হয়েছে। পাবনা জেলা বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। রবিবার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঈন উদ্দীন খাজার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে, যার ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদন সাপেক্ষে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মঈন উদ্দীন খাজার অনুসারীরা দাবি করেছেন, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। তাকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। তারা তাকে বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি দলের জন্য অনেক অবদান রেখেছেন।

একজন আসলাম মল্লিক নামের ব্যক্তি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খাজা ভাইকে বহিষ্কার করে জেলা বিএনপি প্রমাণ করল, তারা সাংগঠনিক কাজ ভালোভাবে পরিচালনা করতে পারে না। তারা পারে ত্যাগী নেতাদের দূরে সরিয়ে দিতে।’

আরেকজন ইব্রাহিম মন্তব্য করেছেন, ‘৫ আগস্টের পূর্বের ত্যাগী নেতারা আজ ৫ আগস্টের পরের হাল নেতাদের কাছে বহিষ্কার হচ্ছেন, এটা খুবই দুঃখজনক।’

বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেছেন, ‘গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন যেন করতে না পারে, সেই লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলাম। প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করেছি। তারপরও আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি আশাবাদী শিগগিরই দলের ভুল ভাঙবে, বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে।’

তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারো পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব, ইনশাআল্লাহ।’

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওখানে তো লেখাই রয়েছে কি কারণে বহিষ্কার করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%