ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: জেলা পুলিশের বিজ্ঞপ্তি


নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: জেলা পুলিশের বিজ্ঞপ্তি

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলা বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

এতে উল্লেখ করা হয়, পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ছড়িয়ে দিয়ে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। উল্লেখ্য, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। এর পাশাপাশি, ওই ঘটনায় কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।

প্রকৃতপক্ষে, নড়াইল জেলায় ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালায়। এই হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন।

ঘটনার পরপরই জড়িত আসামি দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের পর ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


সাজেকে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি, হতাহতের খবর নেই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী এবং আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত গোলাগুলির ঘটনা থেমে থেমে ঘটতে থাকে।

সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর টহল দল যখন অভিযান পরিচালনা করছিল, তখন জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়, ফলে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে, ঘণ্টাখানেক ধরে কোন গুলির শব্দ শোনা যায়নি। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়েছেন ওসি তোফাজ্জল।

অন্যদিকে, বিভিন্ন দাবিতে গণকমিটির ডাকা অবরোধ এখনও চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জ হবে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


সিরাজগঞ্জ হবে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ঘোষণা করেছেন যে, আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি উল্লেখ করেন, ‘এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার চোখের ছানি অপারেশন করা হবে।’

আজ শনিবার সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

ড. এম এ মুহিত আরও বলেন, ‘একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছর প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।’

তিনি জানান, এই কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। একইসঙ্গে ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে।

ড. মুহিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের ঘরে-ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।’

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনী দিনে ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল’র সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


ফরিদপুরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, যা বিজিবির সাথে কাজ করছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার সময়, আনসার বাহিনীর সদস্যরা শহরের কেন্দ্রস্থল ইমামউদ্দিন চত্বরে একত্রিত হন। এরপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে চলে যান।

ফরিদপুরের জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ জানিয়েছেন, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন হয়েছেন। এই স্থানের মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট, এবং শহরের বাস স্টেশন, হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট অফিস, কোর্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।

তিনি আরও উল্লেখ করেন, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধের জন্য সদস্যরা প্রস্তুত রয়েছে। এছাড়া সাদা পোশাকে সদস্যরা গোয়েন্দা নজরদারীও করছেন।

এর আগে, গত ১৯ নভেম্বর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মানুষের জানমাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষার্থে কাজ করছেন। জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নারী ও শিশুবিষয়ক বিচারিক সাড়াদান কর্মশালায় অংশ নেবেন ১৮ নারী বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


কক্সবাজারে নারী ও শিশুবিষয়ক বিচারিক সাড়াদান কর্মশালায় অংশ নেবেন ১৮ নারী বিচারক

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : রোহিঙ্গা বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে নারী ও শিশুদের সুরক্ষা ও অধিকার সংক্রান্ত বিচারিক সাড়াদান জোরদার করার উদ্দেশ্যে কক্সবাজারে দুই দিনব্যাপী একটি কর্মশালায় ১৮ জন নারী বিচারক অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশন (বিডব্লিউজেএ) এর পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২ ও ৩ ডিসেম্বর কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিডব্লিউজেএ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। ইউএনএইচসিআর কর্মশালায় মনোনীত বিচারকদের অংশগ্রহণসহ সকল ব্যয় বহন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%