০৫:৩৭ পি.এম
ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, যা বিজিবির সাথে কাজ করছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার সময়, আনসার বাহিনীর সদস্যরা শহরের কেন্দ্রস্থল ইমামউদ্দিন চত্বরে একত্রিত হন। এরপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে চলে যান।
ফরিদপুরের জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ জানিয়েছেন, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন হয়েছেন। এই স্থানের মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট, এবং শহরের বাস স্টেশন, হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট অফিস, কোর্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
তিনি আরও উল্লেখ করেন, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধের জন্য সদস্যরা প্রস্তুত রয়েছে। এছাড়া সাদা পোশাকে সদস্যরা গোয়েন্দা নজরদারীও করছেন।
এর আগে, গত ১৯ নভেম্বর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মানুষের জানমাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষার্থে কাজ করছেন। জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন